ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেড়ে ৮.৮ বিলিয়ন ডলার
, ২৩ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৮ রবি, ১৩৯৪ শামসী সন , ০৬ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ২২ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গত বৃহস্পতিবার সংসদের এমনটা জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, ২০২৫-২৬ অর্থবছরে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের মোট পরিমাণ ছিল প্রায় ১২.৩৬ বিলিয়ন ডলার। এর মধ্যে বাংলাদেশ ভারতে রপ্তানি করেছে প্রায় ১.৭৮ বিলিয়ন ডলারের পণ্য। বিপরীতে ভারত থেকে বাংলাদেশে আমদানি হয়েছে প্রায় ১০.৫৬ বিলিয়ন ডলারের পণ্য। ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ৮.৮ বিলিয়ন ডলার।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বাণিজ্য ঘাটতি কমাতে ভারত ও চীনের মতো বড় বাজারে বাংলাদেশের রপ্তানি সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রয়োজনীয় নীতি সহায়তা দেয়ার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর ক্ষেত্রে উভয় দেশের দিক থেকেই কিছু বাধা রয়েছে। বিশেষ করে শুল্ক ও অশুল্ক বাধা, সীমান্ত দিয়ে পণ্য পরিবহন এবং অবকাঠামোগত বিভিন্ন সীমাবদ্ধতা বাণিজ্য সম্প্রসারণে প্রতিবন্ধকতা তৈরি করছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, সম্প্রতি ভারতের ব্যবসায়ী প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে। তারা দুই দেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দু’টি যৌথ বিটুবি টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে। এর একটি অবকাঠামো বিনিয়োগ ও অর্থায়ন এবং অন্যটিতে প্রযুক্তি ও ডিজিটাল রূপান্তর নিয়ে কাজ করার প্রস্তাব করা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এত কিছুর পরেও জামাতের নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে -টিআইবি
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতের আঁধারে ব্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোবাইল না দেয়ায় মা-বাবার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কিশোর
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
চাপে পড়ে বিদ্যালয়ের আত্মসাতের টাকা ফেরত দিলো বিএনপির দুই নেতা
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জ্বালানির দাম বাড়লেও পণ্যমূল্যে বড় প্রভাব পড়বে না -বাণিজ্যমন্ত্রী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনগণের সাথে প্রতারণার কারণে আস্থা অর্জন করতে পারেনি জামাত -রিজভী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী -মাহদী আমিন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সরকারি হাসপাতালের সামনে কোনো ক্লিনিকের অনুমোদন দেয়া হবে না’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘জ্বালানি সংকট সমাধান পর্যন্ত পে-স্কেল কেন স্থগিত রাখা হলো না?’
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা -রাশেদ খাঁন
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আড্ডা, মাদক, দাপট: কিশোরদের টেনে নিচ্ছে যে অপরাধের জাল
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ধর্মীয় উসকানিমূলক কনটেন্টে সর্বোচ্চ নজরদারির নির্দেশ
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)