ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল শাপে বর হয়েছে -পররাষ্ট্র উপদেষ্টা
, ০৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৭ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ০৬ জুন, ২০২৫ খ্রি:, ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
ভারত তৃতীয় দেশে পণ্য পাঠাতে গত এপ্রিল থেকে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করাকে ইতিবাচক হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তার মতে, এটি বাংলাদেশের জন্য ‘শাপে বর’ হয়েছে। ভারত তৃতীয় দেশে পণ্য পাঠাতে গত এপ্রিল থেকে বাংলাদেশের জন্য ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করাকে ইতিবাচক হিসেবে দেখছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তার মতে, এটি বাংলাদেশের জন্য ‘শাপে বর’ হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তৌহিদ হোসেন বলেন, ট্রান্সশিপমেন্ট বাতিলের বিষয়ে আমি যেটা দেখতে পেয়েছি সেটি হলো, এটি আমাদের জন্য শাপে বর হয়েছে। ভারতের ওপর বাংলাদেশের নির্ভরশীলতা কমে গেছে, আমাদের রফতানিও ক্ষতিগ্রস্ত হচ্ছে না। বরং একটি বিকল্প মেকানিজম দাঁড়িয়ে গেছে। দিল্লির পরিবর্তে চিটাগাং এবং সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পণ্য যাচ্ছে। কোনো সমস্যা হচ্ছে না। তাই আমি মনে করি, এটি একদিক থেকে ভালোই হয়েছে। তিনি বলেন, বাংলাদেশ থেকে পণ্য সরাসরি বিশ্বের বিভিন্ন প্রান্তে যেতে পারছে। তাহলে কেন সব কিছুর জন্য অন্য দেশের ভেতর দিয়ে আমাদের ট্রানজিট সুবিধা নিতে হবে?
বাংলাদেশের জন্য ভারত একের পর এক সুবিধা বাতিল করছে- এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরাও আমাদের প্রয়োজন অনুযায়ী একটি সুবিধা বাতিল করেছি। আমরা স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করেছি। সেটি আমাদের প্রয়োজন ছিল বলেই করেছি। কিন্তু তারা যেটি করেছে, এটি তাদের প্রয়োজনে করেছে কি না, তা জানি না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএসএফের পুশইন করা ১২ জনকে ঢুকতে দেয়নি বিজিবি-স্থানীয়রা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনার দুলের লোভে ৬ বছরের শিশুকে হত্যা, প্রতিবেশী দম্পতি আটক
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্ধশত গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ জামাত ও লীগ নেতার বিরুদ্ধে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি -সিপিডি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখনও একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে, ইন্ধন জোগাচ্ছে পাশর্^বর্তী দেশ -দুদু
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসলামী’ ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু নভেম্বরে -বিদ্যুৎমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে -অর্থমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্থাপিত বাজেট সম্পূর্ণ ‘ক্রিয়েটিভ’ -ফখরুল
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছয় বছর ধরে বন্ধ শ্যামপুর চিনিকল, মুখ থুবড়ে পড়েছে গ্রামীণ অর্থনীতি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন পে স্কেলে কার বেতন কত?
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)