ভারতের উদ্দেশে পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীর কড়া বার্তা
আল ইহসান ডেস্ক:
ভারতকে কড়া বার্তা দিলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিবেশীদের মধ্যে আসন্ন আলোচনায় ‘পানি সমস্যার সমাধান না হলে’ ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হুমকির মুখে পড়তে পারে। পানি সমস্যা সমাধানে ব্যর্থতা যুদ্ধের শামিল হবে।
ইসহাক দার বলেন, ভারতে আঘাত করার জন্য পারমাণবিক অস্ত্র মোতায়েনের কথা পাকিস্তান ভেবেই দেখেনি। তিনি ভারতীয় হামলাকে কাশ্মীর অঞ্চলে তার আধিপত্য প্রতিষ্ঠার ইচ্ছাকৃত প্রচেষ্টা হিসাবে উল্লেখ করেন।
তিনি বলেন, দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তার জন্য একটি পথ প্রতিষ্ঠার জন্য পাকিস্তান অধীর আগ্রহে অপেক্ষা করছে, যা উভয় পক্ষের জন্য মর্যাদা প্রদান করবে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে বলেন, যুদ্ধবিরতির বিষয়ে ভারতীয় বা পাকিস্তানি কর্মকর্তাদের মধ্যে সরাসরি কোনো যোগাযোগ হয়নি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও পাকিস্তানকে বার্তা দিয়েছে যে, ভারত যুদ্ধ বন্ধ করতে প্রস্তুত।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।