আমরা তো এই কথা বলি নাই যে এককভাবে দেশ চালাবো -এ্যানি
বিএনপির সিনিয়র নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা তো এই কথা বলি নাই যে আমরা এককভাবে দেশ চালাবো। তিনি বলেন, বিএনপির মধ্যে কোনও ফ্যাসিবাদ, কোনও একদলীয় শাসনব্যবস্থা, এক ব্যক্তির শাসন, স্বৈরাচারী শাসন কিংবা কর্তৃত্ববাদী শাসন ছিল না। অতীতেও সবাইকে নিয়ে বিএনপি দেশ পরিচালনা করেছে।
গত সোমবার (১২ মে) লক্ষ্মীপুর সদর উপজেলার নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানি বলেন, যে সংস্কারগুলা খুব জরুরি এবং একই সাথে নির্বাচনটা করেন, জনগণের সরকারটা প্রতিষ্ঠিত করেন। নির্বাচন চাওয়াটা তো কোনও অপরাধ নয়। যে নির্বাচনের জন্য আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, জীবন দিয়েছি।
তিনি বলেন, আমরা আশা করতে পারি দায়িত্বশীল দল হিসাবে, জনগণের দল হিসাবে, অভিজ্ঞতা সম্পন্ন দল হিসেবে, গণমানুষের দল হিসেবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দেশের নেতৃত্ব ভবিষ্যতে দিতে পারে ইনশাল্লাহ। অতীতেও আমরা দিয়েছি।
আবারও এ্যানি জোর দিয়ে বলেন, আমরা তো এই কথা বলি নাই যে আমরা এককভাবে দেশ চালাবো। আমরা তো বলি নাই এক ব্যক্তির শাসন থাকবে। আমরা তো বলি নাই একদলের শাসন থাকবে। বিএনপির মধ্যে কোন ফ্যাসিবাদ ছিল না। বিএনপির মধ্যে কোন একদলীয় শাসনব্যবস্থা ছিল না। এক ব্যক্তির শাসন ছিল না। স্বৈরাচারী শাসন ছিল না। কর্তৃত্ববাদী শাসন ছিল না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।