ভারতের আসামে ডিটেনশন ক্যাম্পগুলোতে ৯৮ শতাংশ মুসলিম বন্দি
, ০৭ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২২ সামিন, ১৩৯১ শামসী সন , ২০ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০৫ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আসামের ডিটেনশন ক্যাম্পগুলোতে ৯৮ শতাংশ মুসলিম বন্দি জীবন কাটাচ্ছেন বলে মন্তব্য করেছে এআইইউডিএফ প্রধান মাওলানা বদরউদ্দিন আজমল এমপি।
এআইইউডিএফ প্রধান মাওলানা আজমল কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন ক্ষেত্রে মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য করার জন্য অভিযুক্ত করার পাশাপাশি কংগ্রেসের একাংশের বিরুদ্ধে উগ্রহিন্দুত্ববাদী আরএসএস, বিশ্বহিন্দু পরিষদ ও বিজেপির হয়ে কাজ করার অভিযোগ করেছেন। তার অভিযোগ- আসামের তৃণমূলস্তর থেকে শীর্ষস্তর পর্যন্ত কংগ্রেসের সবাই বিজেপির মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছে।
আসামের হাইলাকান্দি জেলার আব্দুল মান্নান লস্কর বলেছেন, ‘আজমল সাহেব সত্যি বলেছেন যে, কংগ্রেস বিজেপির পকেটে আছে। তবে কংগ্রেসের কিছু কিছু নেতা সততার পরিচয় দিয়ে যাচ্ছে এবং বিজেপির এজেন্ডাগুলোর সঙ্গে তারা কিন্তু নেই এবং বর্তমানে রাম মন্দির নিয়ে যে হৈচৈ হচ্ছে তার পিছনে রূপরেখা কিন্তু কংগ্রেসই বানিয়েছিল।’
তিনি বলেন, ‘বিভিন্ন রাজ্যে দাঙ্গা হয়েছিল কংগ্রেসের আমলে অর্থাৎ, কংগ্রেসকে বিজেপির এজেন্ডাগুলোকে অনেক সময়ে আমরা বাস্তবায়ন করতে দেখেছি। কিন্তু এখানে অবাক হওয়ার কিছু নেই যে, কংগ্রেসের নেতৃত্বরা বিজেপির পকেটের লোক হয়ে কাজ করছে। এতে সন্দেহ থাকার কিছু নয়, এটা বাস্তব।
অন্যদিকে, এআইইউডিএফ প্রধান মাওলানা বদরউদ্দিন আজমল কংগ্রেস নেতা রাহুল গান্ধীর উদ্দেশ্যে বলেছে, আপনি আসামে নেলি গণহত্যা, বঙ্গাইগাঁওয়ের বাঁশবাড়ি হত্যা, দরং-উদালগুড়ি সংঘর্ষ, চাউলখোয়া গণহত্যা, ভাষা আন্দোলন, বিটিডি সংঘর্ষে নিহত লক্ষাধিক মুসলমানের কবরে যান। প্রত্যেক শহীদের পরিবারে যান এবং ক্ষমা চান। ওই সময়ের দুঃখ-বেদনা কখনও ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা যাবে না।
কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে লেখা চিঠিতে মাওলানা আজমল ডিটেনশন ক্যাম্প পরিদর্শনের অনুরোধ জানিয়ে বলেছে, ভারতে মুসলিম ১৮ শতাংশ, আসামে ৩৪ শতাংশ। অথচ আসামের ডিটেনশন ক্যাম্পগুলোতে ৯৮ শতাংশ মুসলিম বন্দি জীবন কাটাচ্ছেন। এনআরসি (জাতীয় নাগরিক পঞ্জি) সমস্যারও সমাধান করেনি তরুণ গগৈ। বন্যা ও ভাঙন সমস্যার জন্য অনেক লোক বাস্তুচ্যুত হয়েছেন। কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন একজনকেও ডিসপ্লেসড সার্টিফিকেট দেয়নি। এর ফলে বাস্তুচ্যুত লোকেরা বর্তমানে ‘বাংলাদেশি’ তকমা নিয়ে বাস করছেন বলেও মন্তব্য করেছেন এআইইউডিএফ প্রধান মাওলানা বদরউদ্দিন আজমল এমপি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












