ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার তথ্য জানালো পাকিস্তান
, ১৮ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৭ মে, ২০২৫ খ্রি:, ৪ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ভারতের সঙ্গে সংঘাত চলাকালীন পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ) উচ্চ প্রযুক্তির যুদ্ধবিমানসহ ছয়টি ভারতীয় যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ তথ্য প্রকাশ করেন।
কামরায় পাকিস্তান বিমান ঘাঁটি পরিদর্শনের সময় শাহবাজ শরিফ গত ৬ এবং ৭ মে রাতে ষষ্ঠ বিমানটি ভূপাতিতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিদর্শনকালে শাহবাজ শরিফ বলেন, এটি পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধ দক্ষতা এবং সশস্ত্র বাহিনীর অটল সংকল্পের প্রমাণ।
বিধ্বস্ত বিমানগুলির মধ্যে তিনটি রাফায়েল যুদ্ধবিমান, একটি সুখোই এসইউ-৩০, একটি মিগ-২৯ এবং একটি মিরাজ ২০০০ অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।
মানববাহী বিমান ছাড়াও পাকিস্তানি বাহিনী মোট ৮৫টি ভারতীয় ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে একটি ইসরাইলে-নির্মিত হেরন ইউএভি এবং ৮৪টি কোয়াডকপ্টার এবং নজরদারি ড্রোন রয়েছে।
এর আগে, পাকিস্তান সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) সিনিয়র অফিসার এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ ঘোষণা করেছেন, সাম্প্রতিক সংঘর্ষের সময় পাকিস্তান বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনীর বিরুদ্ধে ৬-০ ব্যবধানে জয়লাভ করেছে।
তিনি বিস্তারিতভাবে বলেন, পাকিস্তানের বিমান প্রতিরক্ষা অভিযানের অংশ হিসেবে আগত সব ভারতীয় ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ট্র্যাক করা হয়েছিল। পিএএফ সফলভাবে শত্রু ড্রোন জ্যাম করেছে, তাদের ডেটা ট্রান্সমিশন ব্যাহত করেছে এবং ধ্বংসের কৌশল প্রয়োগ করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তুরস্কে বৈশ্বিক কূটনীতির বড় আয়োজন, যোগ দিচ্ছে ১৫০ দেশের নেতারা
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ ঘিরে ব্রিটিশ সামরিক বাহিনীর দুর্বলতা প্রকাশ
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে অব্যাহত হামলা সন্ত্রাসী ইসরায়েলের
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যতক্ষণ দখলদার থাকবে, ততক্ষণ প্রতিরোধ চালিয়ে যাবে হিজবুল্লাহ
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাস-যুক্তরাষ্ট্র সরাসরি আলোচনায়
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধের পর বিধ্বংসী ড্রোন উৎপাদন ১০ গুণ বাড়িয়েছে ইরান
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরানের কাছে যেভাবে হেরে যাচ্ছে বিশ্ব সন্ত্রাসী ইসরায়েল-আমেরিকা
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
খাবারের অভাবে ভুগছে মার্কিন সন্ত্রাসী সেনারা
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হিজবুল্লাহ আতঙ্কে দখলদারগুলো
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দখলদারদের সামরিক যান ধ্বংসের আরও একটি দুর্দান্ত প্রামাণ্যচিত্র।
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে কর্মসূচি
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মার্কিন রণতরি ডুবিয়ে দেয়ার হুঁশিয়ারি, যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নারাজ ইরান
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)