ভারতকে পারমাণবিক যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তান সেনাপ্রধানের
, ২৭ রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২১ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২০ অক্টোবর, ২০২৫ খ্রি:, ০৪ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আফগানিস্তানের সাথে চলমান উত্তেজনার মাঝেই চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে পারমাণবিক যুদ্ধের কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির। তিনি বলেছেন, ইসলামাবাদের সম্প্রসারিত সামরিক সক্ষমতা ভারতের ‘ভৌগোলিক বিচ্ছিন্নতার’ ভুল ধারণা ধ্বংস করে দিতে পারে।
পাকিস্তানের অ্যাবোটাবাদের কাকুলে পাকিস্তান মিলিটারি একাডেমিতে দেওয়া এক ভাষণে অসীম মুনির বলেন, পারমাণবিক পরিবেশে যুদ্ধের কোনো স্থান নেই। তবে এর পরপরই তিনি ভারতকে সতর্ক করে দিয়ে বলেন, একটি ছোট উসকানিও পাকিস্তানের পক্ষ থেকে “নিশ্চিত এবং সীমার বাইরের” প্রতিক্রিয়া ডেকে আনতে পারে।
পাকিস্তানের সেনাপ্রধান বলেন, “যদি নতুন করে সম্ভাব্য বৈরিতা শুরু হয়, তাহলে পাকিস্তান ধারণার চেয়েও শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে। যারা এটি শুরু করেছে তারা এর প্রতিক্রিয়া ধারণাও করতে পারছে না। ”
তিনি আরও যোগ করেন, “যুদ্ধ এবং যোগাযোগ ক্ষেত্রের দূরত্ব হ্রাসের সঙ্গে সঙ্গে আমাদের প্রাণঘাতী অস্ত্র ব্যবস্থার সীমা ভারতের ভৌগোলিক বিস্তারের ভ্রান্ত নিরাপত্তাকে ধ্বংস করবে। ”
অসীম মুনির সতর্ক করে বলেন, অত্যন্ত প্রতিশোধমূলক আঘাতের ফলে যে সামরিক এবং অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হবে, তার প্রভাব বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কল্পনা ও হিসাবের বাইরে চলে যাবে। তিনি স্পষ্ট করেন, পরবর্তী যেকোনো উত্তেজনা বৃদ্ধির দায় সম্পূর্ণভাবে ভারতের উপরই বর্তাবে, যা শেষ পর্যন্ত পুরো অঞ্চল এবং তার বাইরেও ধ্বংসাত্মক পরিণতি বয়ে আনতে পারে। সূত্র: এনডিটিভি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মার্কিন রণতরি ডুবিয়ে দেয়ার হুঁশিয়ারি, যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নারাজ ইরান
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাজ্যের ইসরায়েলগামী অস্ত্রের চালান জব্দ করল বেলজিয়াম
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ব্যয়বহুল, বিরল গোয়েন্দা ড্রোন বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা আলোচনা নিয়ে যা জানালো পাকিস্তান
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দাবি আদায় না হওয়া পর্যন্ত হরমুজ ‘দখলে’ থাকবে, হুঁশিয়ারি ইরানের
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২৪ ঘণ্টায় দখলদারদের বিরুদ্ধে ৬৫ সামরিক অভিযান
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার পর সৌদি আরব-কাতার-তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৭ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লেবাননে ইসরায়েলি হামলা থামাতে যুক্তরাজ্য-জাপানসহ ১০ দেশের আহ্বান
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে -ইমরান খান
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে নিহত ১৯
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)