ভারতকে এবার পাল্টা হুঁশিয়ারি দিলো পাকিস্তান
, ০১ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৯ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৯ মে, ২০২৬ খ্রি:, ০৫ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
ভারতের নতুন সেনাপ্রধানের ‘পাকিস্তান ভূগোলে থাকবে নাকি ইতিহাসে বিলীন হবে’ সংক্রান্ত উগ্র হুমকির কড়া জবাব দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।
গত রোববার (১৭ মে) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিশেষ বিবৃতিতে ভারতকে কঠোরভাবে সতর্ক করে বলেছে, একটি সার্বভৌম পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেয়াটা চরম কা-জ্ঞানহীনতা ও পাগলামি।
আইএসপিআর স্পষ্ট জানিয়েছে, এ ধরনের উসকানিমূলক বক্তব্য দক্ষিণ এশিয়াকে এই অঞ্চলের জন্য চিরতরে বিপর্যয়কর পরিণতি ডেকে আনার মতো আরেকটি ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।
ভারতের সেনাপ্রধানের এই মানচিত্র থেকে মুছে ফেলার ঔদ্ধত্যপূর্ণ ও উগ্র-জাতীয়তাবাদী বক্তব্যের জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান সামরিক কমান্ড। আইএসপিআর তাদের বিবৃতিতে উল্লেখ করেছে, ভারতের নেতৃত্বের এই সংকীর্ণ মানসিকতা দক্ষিণ এশিয়াকে বারবার অপ্রয়োজনীয় যুদ্ধ ও গভীর সঙ্কটের দিকে ঠেলে দিয়েছে। আট দশক পার হয়ে যাওয়ার পরও দিল্লির নীতিনির্ধারকেরা পাকিস্তানের মূল অস্তিত্বের ধারণার সঙ্গে একাত্ম হতে পারেনি এবং তারা নিজেদের অতীত ইতিহাস থেকেও কোনো শিক্ষা নেয়নি।
বিবৃতিতে পাকিস্তান ভারতকে কঠোরভাবে মনে করিয়ে দিয়ে বলেছে, কোনো সার্বভৌম পারমাণবিক শক্তিধর দেশকে মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করা হলে তার পাল্টা সামরিক জবাবও হবে সমমানের এবং অত্যন্ত ব্যাপক।
ইসলামাবাদ সতর্ক করে স্পষ্ট ভাষায় জানিয়েছে, এই ধরনের কোনো আগ্রাসন শুরু হলে তার ধ্বংসযজ্ঞ কখনোই একতরফা হবে না; বরং তা দু’দেশের জন্য এবং সামগ্রিকভাবে গোটা দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য এক অপূরণীয় বিপর্যয় ও মহাধ্বংস ডেকে আনবে।
শক্তিশালী ভূমিকম্পের আঘাত চীনের লিউঝো অঞ্চলে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৫১তম বিসিএসে নিয়োগ পাবেন ৫ হাজার চিকিৎসক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দ্বিমুখী চাপে পোশাক শিল্প -জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মিয়ানমারে পাচারের সময় ৩০ টন ইউরিয়া জব্দ, আটক ২
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা শুরু অক্টোবরে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭ মাসে জ্বালানির মূল্য তিনবার বাড়িয়ে সরকার দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আজাদ জম্মু-কাশ্মীরের নতুন প্রেসিডেন্ট নাজিব
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কিশোর গ্যাং অভিযোগে কুমিল্লায় একরাতে আটক ৬২৪
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক-জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মাকে হত্যার পর কুপিয়ে বাবাকেও আহত, অভিযুক্ত ছেলে আটক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মেধাপাচারের প্রবণতাকে উল্টো দিকে ঘোরাতে হবে -শিক্ষামন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)