ভারতকে ইসরায়েল হওয়ার পরামর্শ দিলো মার্কিন নিরাপত্তা বিশ্লেষক
সন্ত্রাস মোকাবেলায় ভারতের উচিত ইসরায়েলি প্রধান সন্ত্রাসীর পথ অনুসরণ করা। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এ পরামর্শ দিয়েছে শীর্ষ মার্কিন নিরাপত্তা বিশ্লেষক রুবিন।
সে বলে, ‘১৯৭২ সালে মিউনিখ অলিম্পিক হত্যাকা-ের পর ইসরায়েলি প্রধান সন্ত্রাসী গোল্ডা মেয়ার যেভাবে বিশ্বজুড়ে সন্ত্রাসীদের নির্মূল করেছিলো, তেমন কৌশল ভারতেরও নেওয়া উচিত।’
প্রসঙ্গত, ১৯৭২ সালে ব্ল্যাক সেপ্টেম্বর নামের ফিলিস্তিনি সংগঠন মিউনিখ অলিম্পিকে ইসরায়েলি অ্যাথলেটদের জিম্মি করে। ব্যর্থ উদ্ধার অভিযানে নিহত হয় ১১ জন ইসরায়েলি, পাঁচ সন্ত্রাসী ও এক জার্মান পুলিশ। এরপরই ইসরায়েল চালু করে ‘অপারেশন র্যাথ অব গড’।
মার্কিন বিশ্লেষক রুবিন মনে করে, সন্ত্রাস মোকাবেলায় শুধু সামরিক শক্তি নয়, দীর্ঘমেয়াদি কৌশল জরুরি। সে বলে, ‘যখন কূটনীতিকরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে, তখনই সন্ত্রাসীরা পুনর্গঠিত হয়। এভাবে সন্ত্রাসের চক্র বারবার ফিরে আসে।’
রুবিন পাকিস্তানের সমালোচনা করে বলে, পাকিস্তান একদিকে বলে সন্ত্রাসীদের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই, অন্যদিকে তাদের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। যদি তারা সত্যিই সন্ত্রাসে মদদ দানের অভিযোগ অস্বীকার করে, তবে তাদের উচিত সব সন্ত্রাসী ঘাঁটি বন্ধ করা এবং যেকোনো সন্ত্রাসীকে হস্তান্তর করা, যদি তারা সামরিক পোশাক পরিহিতও হয়।
সে ভারতের প্রতিক্রিয়া ও কৌশলগত সংযমের প্রশংসা করে বলে, ভারত অত্যন্ত পরিকল্পিতভাবে এবং সুনির্দিষ্টভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে।
আরও পড়ুন
সব ›
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
এআইয়ের জোয়ারে চীনের রমরমা বাণিজ্য, ১০ মাসে উদ্বৃত্ত ছাড়ালো ১ লাখ কোটি ডলার
জার্মানির সংসদ ভবনের সামনে ফিলিস্তিনের পতাকা ওড়ানোয় তিন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা
আল ইহসান ডেস্ক: জার্মানির সংসদ ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ফিলিস্তিনপ…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।