ভারতকে আশ্বস্ত করেছি, বিএনপি বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় দেবে না -ফখরুল
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আশ্বস্ত করেছি, বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশের মাটি ব্যবহার করতে পারবে না ভারতীয় বিচ্ছিন্নতাবাদীরা। ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বিএনপির মহাসচিব বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর ভারত ও বিএনপির মধ্যকার সম্পর্কের বরফ গলতে শুরু করেছে।
বিএনপির নেত্রী ও দুবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেখ হাসিনার বিগত ১৫ বছরের শাসনামলে ভারতের সঙ্গে হওয়া কিছু উদ্যোগ ও চুক্তির সমালোচনা করেছেন। তবে সম্প্রতি একটি উল্লেখযোগ্য রাজনৈতিক উদ্যোগ হিসেবে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সম্পর্ক জোরদার করার বিষয়ে আলোচনা করতে বিএনপি কার্যালয়ে বৈঠক করেন।
মির্জা ফখরুল বলেন, এ বৈঠক দুই দেশের জন্যই ইতিবাচক কিছু বিষয় বয়ে এনেছে। বিএনপির এই নেতা আরও বলেন, বাংলাদেশে গত নির্বাচনের পর থেকেই আমাদের (ভারত ও বিএনপি) সম্পর্ক নিয়ে প্রশ্ন ছিল। তবে এবার আমাদের অফিসে হাইকমিশনারের (ভারতের) সফরে পরিস্থিতির উন্নতি হয়েছে। বরফ গলতে শুরু করেছে। বিএনপি ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত বাংলাদেশের সংসদ নির্বাচন বয়কট করেছিল।
বিএনপির মহাসচিব বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সব সময়ই খুব ভালো সম্পর্ক ছিল এবং সম্পর্ক উন্নত হয়েছে। অবশ্যই, এটিও ভারত ও বাংলাদেশের সম্পর্কের একটি টার্নিং পয়েন্ট। তিনি বলেন, তার দল ভারতকে আশ্বস্ত করেছে যে, বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশের মাটি ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠনকে ব্যবহার করতে দেবে না।
প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের বিষয়বস্তু নিয়ে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা দুই দেশের মধ্যকার স্বাভাবিক সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। আমরা পানি বণ্টন সমস্যা, সীমান্ত হত্যা, বাণিজ্য ভারসাম্যহীনতার কথা উল্লেখ করেছি। একই সময়ে, ভারতের প্রধান সমস্যা ছিল নিরাপত্তা সমস্যা। আমরা আশ্বস্ত করেছি, আমরা ক্ষমতায় গেলে নিশ্চিত করব যে, এই ভূখ- বিচ্ছিন্নতাবাদীরা ব্যবহার করতে পারবে না।
বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক সব সময়ই খুব ভালো ছিল। কিন্তু বিএনপি ও ভারতের সম্পর্ক নিয়ে কিছু ভুল বোঝাবুঝি ছিল। আমি মনে করি, বরফ গলতে শুরু করেছে। আশা করি, এই সম্পর্ক আরও ভালো হবে। এবার তারা (ভারত) আমাদের অবস্থা বোঝার চেষ্টা করবে, বিশেষ করে ভারতকে এ দেশের মানুষের নাড়ি বোঝার চেষ্টা করা। জনগণের সঙ্গে জনগণের সম্পর্ককে প্রাধান্য দেওয়া উচিত।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।