ভাবির পর দেবরের জাতীয় পার্টির সম্মেলনের ঘোষণা
, ২৭ শাবান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১০ আশির, ১৩৯১ শামসী সন , ০৯ মার্চ, ২০২৪ খ্রি:, ২৫ ফাল্গুন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
সংসদে বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) ছয় মাস আগেই দলের জাতীয় সম্মেলনের ঘোষণা দিয়েছেন। আগামী ১২ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জিএম কাদেরপন্থী জাপার দশম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার এ তথ্য জানান দলটির যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম। অন্যদিকে, পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল ৯ মার্চ বেগম রওশন এরশাদপন্থি জাপার দশম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। গত ১১ ফেব্রুয়ারি গুলশানে নিজ বাসভবনে সম্মেলনের এ তারিখ ঘোষণা করেন রওশন এরশাদ।
জিএম কাদেরপন্থী জাপার যুগ্ম দফতর সম্পাদক মাহমুদ আলম বলেন, গত বুধবার পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথসভায় ১২ অক্টোবর দলের জাতীয় সম্মেলনসহ আরো কিছু বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
তিনি জানান, আগামী ৩০ আগস্টের মধ্যে মেয়াদোত্তীর্ণ জেলাসমূহের সম্মেলন সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে। আগামী ৩০ এপ্রিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। আর আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রীয় প্রতিনিধিদের উপস্থিতিতে স্ব-স্ব জেলায় বর্ধিত সভা করা হবে। এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে (উপজেলাসহ সব পর্যায়ে) দলীয় প্রতীকে অংশগ্রহণ করারও সর্বসম্মত সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এবার স্কুল-কলেজে বন্ধ হচ্ছে র্যাগ ডে উদযাপন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়া দাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকান-বিপণিবিতানে আলোকসজ্জা বন্ধ করার সিদ্ধান্ত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয় -চিফ প্রসিকিউটর
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
খাল খনন কর্মসূচিতে দুর্নীতির প্রশ্নে জিরো টলারেন্স -পানিসম্পদ মন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি হবে -বাণিজ্যমন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানির নতুন উৎসের খোঁজে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চলছে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা আনতে ডিসিদের নির্দেশ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ হবে -শিক্ষামন্ত্রী
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান -ঈদের পরপরই অ্যাকশন
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংবিধান সংস্কার পরিষদ গঠন: সময় শেষ, এখন কী হবে
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)