ভানুয়াতু : ২৪ ঘণ্টায় দুই ভূমিকম্প-দুই সাইক্লোনের আঘাত, জরুরি অবস্থা জারি
, ১২ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০৫ ‘আশির, ১৩৯০ শামসী সন , ০৫ মার্চ, ২০২৩ খ্রি:, ১৯ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ওশেনিয়া মহাদেশের দ্বীপরাষ্ট্র ভানুয়াতু ২৪ ঘণ্টায় দুইবার সাইক্লোনের কবলে পড়েছে। একই সময়ে দেশটিতে আঘাত হেনেছে ৬.৫ ও ৫.৪ মাত্রার দুটি ভূমিকম্প। দুর্যোগে বিধ্বস্ত দেশটিতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা শুরু করেছে রেড ক্রস, রেড ক্রিসেন্ট ও ইউনিসেফ। জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার।
ইউনিসেফের এরিক ডুরপেয়ার পরিস্থিতি সম্পর্কে এএফপিকে বলেছে, ‘ভয়াবহ। ভানুয়াতু প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে মানিয়ে চলতে অভ্যস্ত। কিন্তু আমার মনে হয় এবারই প্রথম পর পর দুটি সাইক্লোন আঘাত হানলো।’
এর মাত্র দুদিন আগে, বুধবার রাজধানী পোর্ট ভিলায় আঘাত হেনেছিল সাইক্লোন জুডি। এর ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং কিছু মানুষকে সরিয়ে নিতে হয়।
রেড ক্রস ও রেড ক্রিসেন্টের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বীপজুড়ে চার মাত্রার সাইক্লোনটি ধ্বংসযজ্ঞ চালিয়েছে। সাইক্লোনের পর পার্শ্ববর্তী ফিজি থেকে ত্রাণ তৎপরতা শুরু করেছে ইউনিসেফ।
কেভিন নামের ওই সাইক্লোনটি জুমুয়াবার রাতের দিকে ভানুয়াতুর রাজধানী পোর্ট ভিলা অতিক্রম করেছে। শনিবার সকালে সেটি দক্ষিণের তাফিয়া দ্বীপের দিকে অগ্রসর হচ্ছে। এসময় বাতাসের গতি রয়েছে ঘণ্টায় ২৩০ কিলোমিটার। আগামী ৬ থেকে ১২ ঘণ্টার মধ্যে বাতাস দুর্বল হয়ে সাইক্লোনটি ভানুয়াতু থেকে বিদায় নিতে পারে।
অন্যদিকে জুমুয়াবারেই ৬.৫ ও ৫.৪ মাত্রার দুটি ভূমিকম্প দ্বীপরাষ্ট্রটিতে আঘাত হানে।
দুর্যোগকবলিত এলাকার রাস্তাঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেসব এলাকায় সহজে যাওয়া যাচ্ছে না। লাইন ছিঁড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে দূরবর্তী এলাকাগুলোতে যোগাযোগ আরও কঠিন হয়ে পড়েছে।
তিনি আরও বলেছেন, স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল এবং স্কুলগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কিছু শিশু কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস পর্যন্ত স্কুলে যাওয়ার সুযোগ পাবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
১ ৩ যোদ্ধাদের সাহসিকতার কারণেই দখলদারদের সামরিক যান পুড়ে ছারখার হওয়ার এই অসাধারণ দৃশ্য আমরা দেখতে পেয়েছি।
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গোয়েন্দা সদরদপ্তর ও বিমানঘাঁটিতে হামলা
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরান সরকারের পতনের কোনো সম্ভাবনা নেই
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানে যুদ্ধে যেতে চায় না অনেক মার্কিন সেনা
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন সামরিক বাহিনী ৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার ইরান ছুড়ছে ১ টনের মিসাইল, বদলে গেল যুদ্ধক্ষেত্র
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান যুদ্ধের চড়া মাশুল দিতে হবে এখন সাধারণ মানুষকে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানগুলোতে হামলার হুঁশিয়ারি ইরানের
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইন্টারসেপ্টর সংকটে দখলদারগুলো
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রমজানের দোয়ার টাইমার ঘিরে আতঙ্ক, মার্কিন বিমানবন্দরে নিরাপত্তা তোলপাড়
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিবেশী দেশে ‘হিমার্স’ ক্ষেপণাস্ত্র মোতায়েন: যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে যুদ্ধ কখন শেষ হবে -আইআরজিসি
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












