ভর্তুকি কমাতে ব্যবসায় নামছে টিসিবি; বিক্রি করবে চা, সাবান, আটা, লবণ, তেল
, ২৬ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১১ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১০ আগস্ট, ২০২৬ খ্রি:, ২৬ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
প্রতি বছর আড়াই থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকার ভর্তুকির চাপ কমাতে ব্যবসায়িক মডেলে বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
ভর্তুকি মূল্যে নিত্যপণ্য বিক্রির পাশাপাশি সাবান, ডিটারজেন্ট, চা, লবণ, আটা, ভোজ্যতেল ও মসলার মতো লাভজনক পণ্যের ব্যবসায় নামার পরিকল্পনা করছে রাষ্ট্রীয় সংস্থাটি। টিসিবির ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি সাধারণ ক্রেতাদের কাছেও এসব পণ্য বিক্রি করা হবে।
টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ গত ১৪ জুলাই বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের কাছে এ পরিকল্পনা উপস্থাপন করেন। মন্ত্রণালয় এ প্রস্তাবে নীতিগত সম্মতি দিয়েছে বলে জানান কর্মকর্তারা।
টিসিবি চেয়ারম্যান বলেন, তাদের পর্যালোচনায় দেখা গেছে, ব্যবসার মডেল, তহবিল ও পণ্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনা গেলে এই ভর্তুকি কমিয়ে আনা সম্ভব, এমনকি ৪-৫ বছরের মধ্যে শূন্যেও নামানো সম্ভব।
তিনি আরও বলেন, টিসিবির জরিপে দেখা গেছে, ক্রেতারা সাশ্রয়ী মূল্যে সংস্থাটি থেকে সাবান, ডিটারজেন্ট, লবণ, মসলা ও চায়ের মতো পণ্য পেতে চান। 'সেই কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে।'
চার মাসে ২৮ কোটি টাকা লাভ:
টিসিবি কর্মকর্তারা জানান, গত এপ্রিল থেকে পাইলট ভিত্তিতে সাবান, ডিটারজেন্ট, কাপড় পরিষ্কার করার সাবান ও লবণের বাণিজ্যিক বিক্রি শুরু করেছে সংস্থাটি। এ সময়ে এসব পণ্য বিক্রি করে ২৮ কোটি টাকা লাভ হয়েছে। বাজারমূল্যের তুলনায় কম দামে লাক্স ও মেরিল সাবান, হুইল ডিটারজেন্ট পাউডার, চাকা ও হুইল সাবান বিক্রি করেছে টিসিবি।
বাণিজ্যিক ভিত্তিতে বাজারজাত করা পণ্য টিসিবি কীভাবে কম দামে বিক্রি করছে-এ প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, সরাসরি উৎপাদনকারী কোম্পানি থেকে পণ্য নিয়ে বিক্রি করার কারণেই এটি সম্ভব হচ্ছে।
তিনি বলেন, 'কোম্পানিগুলোর সাধারণ বিপণন ব্যবস্থায় ডিস্ট্রিবিউটর, ডিলার ও খুচরা বিক্রেতা-কমপক্ষে এই তিন পর্যায়ে কমিশন দিতে হয়, যেগুলো পণ্যমূল্যে ধরা থাকে। টিসিবির বেলায় সেটি হচ্ছে না।'
কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অভ বাংলাদেশের (ক্যাব) সভাপতি এএইচএম শফিকুজ্জামান বলেন, বাংলাদেশে সরকারের বাণিজ্যিক উদ্যোগগুলো ইতিমধ্যে ব্যর্থ হয়েছে। 'তাই টিসিবির প্রস্তাবিত ব্যবসায়িক মডেলটি ভোক্তাদের উপকারে আসবে নাকি এটি কেবল নির্দিষ্ট কিছু গোষ্ঠীর জন্য সুযোগ তৈরি করবে, তা নির্ধারণ করতে এর সতর্ক যাচাই-বাছাই প্রয়োজন।'
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গ্যাস সংকটে যাত্রীদের পকেট কাটছেন সিএনজি অটোরিকশা চালকরা
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কিছু রাজনৈতিক দল সরকার ফেলে দেয়ার হুমকি দিচ্ছে -ডিএসসিসি প্রশাসক
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিলারের কাছে সার মিলছে না, দোকানে দাম বেশি
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গ্রামেই চিকিৎসা নিশ্চিতে ‘হেলথ হাব’ করার পরিকল্পনা
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিমের ডজন ১৮০ টাকা!
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পশ্চিমবঙ্গে দুই দিনে ১,৫০০ মসজিদ থেকে আজানের মাইক অপসারণ
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পাচার করা ৪২ প্রতিষ্ঠানকে চিহ্নিত করলো বাংলাদেশ ব্যাংক
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কুমিল্লায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বৃক্ষমেলায় প্রায় ১৬ লাখ গাছের চারা বিক্রি হয়েছে: পরিবেশমন্ত্রী
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগ
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
১০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)