নিজস্ব সংবাদদাতা:
মজুরি বাড়ানোর দাবিতে তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে তাদের জন্য বিশেষ খোলাবাজারে পণ্য বিক্রি (ওএমএস) কর্মসূচির আওতায়, ৩০ টাকা দরে চাল বিতরণের উদ্যোগ নিয়েছে সরকার। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের চাপ কমাতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
এই কর্মসূচির আওতায়, শ্রমিকপ্রতি মাসে ৩০ টাকা কেজি দরে সর্বোচ্চ ১০ কেজি করে চাল কিনতে পারবেন। খাদ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং চট্টগ্রামের মতো দেশের প্রধান প্রধান পোশাক শিল্পাঞ্চলগুলোতে টানা তিন মাস মেয়াদে এই বিশেষ ওএমএস উদ্যোগ পরিচালনার পরিকল্পনা বাকি অংশ পড়ুন...
প্রায় ৬০০ বছর আগে কফি মানুষের জীবনে প্রবেশ করে। এখন প্রতি বছর গড়ে একজন মানুষ প্রায় দুই কেজি কফি পান করেন। একেকজনের কফি বানানোর পদ্ধতি বা স্বাদ একেক রকম। তবে কে কতটা কফি পান করতে পছন্দ করেন, তা অনেকটাই নির্ভর করে তার জিন এবং মস্তিষ্কের গঠনতন্ত্রের ওপর।
কফি স্বল্পমেয়াদে রক্তচাপ বা ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে যদি নিয়মিত কফি পানে অভ্যস্ততা না থাকে কিংবা আগে থেকেই উচ্চ রক্তচাপের সমস্যা থাকে। তবে এর মানে এই নয় যে, উচ্চ রক্তচাপ থাকলে বা হার্টের স্বাস্থ্যের কথা ভেবে কফি পুরোপুরি ছেড়ে দিতে হবে। আসল কথা হলো পরিমিতিবোধ।
কঠবাকি অংশ পড়ুন...
বগুড়া সংবাদদাতা:
কিশোর গ্যাং তৈরির পেছনে শুধু পুলিশকে দায়ী করলে চলবে না। এ ক্ষেত্রে পরিবার ও সমাজেরও দায়িত্ব রয়েছে। সন্তানদের পারিবারিক শিক্ষা দিতে হবে, স্থানীয় পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করতে হবে। কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও পুলিশকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি বাকি অংশ পড়ুন...
সোমবার তুরস্কের আনতালিয়ায় চলমান কপ৩১ জলবায়ু সম্মেলনে বৈশ্বিক এ ঘোষণায় সমর্থন জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে কেনিয়া, নাইজেরিয়া ও ভানুয়াতু এ ঘোষণায় যুক্ত হয়েছে। এর আগে অস্ট্রেলিয়া ঘোষণাটিতে সমর্থন জানিয়েছিল।
এই উদ্যোগের লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বিশ্বে সৌরবিদ্যুৎ ব্যবহারকারী পরিবারের সংখ্যা দ্বিগুণ করে ৩০ কোটিতে উন্নীত করা। ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের খরচ কমানো, অনুমোদন প্রক্রিয়া সহজ করা, বিদ্যুৎ গ্রিড আধুনিকায়ন এবং দক্ষ জনবল তৈরির মাধ্যমে এ লক্ষ্য অর্জন করতে চায় উদ্যোগটির অংশীদাররা।
ঘোষণায় সমর্থন দিয়ে বাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
নগর ও শিল্পবর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং চামড়াশিল্পের আধুনিকায়নে তুরস্কের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বাংলাদেশ। এ লক্ষ্যে প্রযুক্তি, পরিচালন পদ্ধতি ও শিল্প অবকাঠামো সম্পর্কে ধারণা নিতে ইস্তাম্বুলের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
৪ ও ৫ নভেম্বরের এসব পরিদর্শনে কারিগরি সহযোগিতা, প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর ও বিনিয়োগ অংশীদারত্বের সম্ভাবনা উঠে এসেছে।
গত ৪ নভেম্বর ইস্তাম্বুল মেট্রোপলিটন মিউনিসিপ্যালিটির বর্জ্য দহন ও বিদ্যুৎ উৎপাদন কেন্ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি নিয়ে আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার কার্যক্রমের সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় বিষয়ে এক সভায় তিনি এ কথা বলেন।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী ঢাকাসহ দেশের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বাকি অংশ পড়ুন...
ব্যাংক ও মোবাইলে আর্থিক সেবার (এমএফএস) গ্রাহকদের জন্য চালু হয়েছে ব্যক্তিগত ‘বাংলা কিউআর’ কোডভিত্তিক অর্থ স্থানান্তর সেবা। এখন একজন গ্রাহক অন্য গ্রাহকের কিউআর কোড স্ক্যান করেই সরাসরি তার ব্যাংক বা এমএফএস হিসাবে টাকা পাঠাতে পারবেন। এ জন্য আর ব্যাংক হিসাব নম্বর, রাউটিং নম্বর কিংবা মোবাইল নম্বর টাইপ করতে হবে না। রোববার (১ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে এ সেবা চালু হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় চালু হওয়া এ ব্যবস্থায় ডিজিটাল লেনদেন আরও সহজ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে ভুল হিসাবে টাকা চলে যাওয়া এবং লেনদেনে জালিà বাকি অংশ পড়ুন...
মহিদুল ইসলাম বলেন, ‘শ্রমিকদের মজুরি নির্ধারণের জন্য ইতোমধ্যে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এখন বোর্ডের মাধ্যমে এ বিষয়ে কার্যক্রম চলবে। বিষয়টি শ্রমিকদের বোঝানোর চেষ্টা করা হলেও তারা সড়ক ছাড়ছিলেন না। আমাদের কাছে মনে হয়েছে, আন্দোলনকারীদের সঙ্গে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো চক্র যুক্ত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে।
তিনি বলেন, পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য ও কর্মকর্তাকে মোতায়েন করে সড়ক পরিষ্কার করা হয়েছে। জনভোগান্তি কমাতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করা হয়। এ সময় সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হলেও লাঠিচাঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব প্রতিবেদক:
আমদানি করা পাটবীজের ওপর নির্ভরতা কমানো, মূল্য সংযোজিত পাটপণ্যের উৎপাদন বাড়ানো এবং ২০৩১ সালের মধ্যে রপ্তানি আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে পাটশিল্প পুনরুজ্জীবনে ২ হাজার ৩২০ কোটি টাকা ব্যয়ে ১২টি প্রকল্প প্রস্তাব করেছে সরকার।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় প্রস্তাবিত প্রকল্পগুলো ২০৩০ সালের জুনের মধ্যে বাস্তবায়নের পরিকল্পনা করেছে। প্রকল্পগুলোর সম্পূর্ণ অর্থায়ন করবে সরকার।
মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের যুগ্ম সচিব জাহিদ হোসেন বলেন, প্রকল্পগুলোর প্রস্তাব সম্প্রতি অনুমোদনের জন্য পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠঠবাকি অংশ পড়ুন...
আজকের বাংলাদেশের আর্থসামাজিক মানচিত্রে সবচেয়ে দৃশ্যমান ও বেদনাদায়ক বাস্তবতাটি হলো- জ্বালানি ব্যয়ের চরম ভারে নুয়ে পড়া জাতীয় অর্থনীতি।
গ্যাসের ঘাটতির সরাসরি প্রভাব পড়েছে শিল্পকারখানায়। পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় অনেক কারখানা তাদের উৎপাদন সক্ষমতার তুলনায় কম উৎপাদন করেছে। কিছু কারখানাকে সাময়িকভাবে কার্যক্রম বন্ধও রাখতে হয়েছে।
গ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় লোডশেডিং ও সরবরাহে বিঘœ দেখা দিয়েছে। বাসাবাড়ির পাশাপাশি ব্যবসাপ্রতিষ্ঠানও এর শিকার হয়েছে। বিদ্যুৎ সরবরাহের ঘাটতি সামাল দিতে অনেক প্রতিষ্ঠানকে ব্ঠবাকি অংশ পড়ুন...
নিজস্ব সংবাদদাতা:
উচ্চমূল্যের চন্দন কাঠের বাণিজ্যিক উৎপাদনের সম্ভাবনা তৈরি করছে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) গবেষণা। শ্বেতচন্দনের চারা উৎপাদন ও বাগান তৈরির পদ্ধতি নিয়ে গবেষণায় অগ্রগতি করছে প্রতিষ্ঠানটি।
লালচন্দন নিয়েও গবেষণা শুরু করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে চন্দন চাষে আগ্রহ বাড়ছে।
তবে চন্দন কাঠ সংগ্রহের উপযোগী হতে প্রায় ২০ বছর সময় লাগায় বাণিজ্যিক উৎপাদন থেকে মুনাফা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে।
বিশেষজ্ঞরা বলছেন, দেশে চন্দন কাঠের শিল্প গড়ে তোলা এবং আমদানিনির্à বাকি অংশ পড়ুন...












