ভরা মৌসুমেও কোনভাবেই কমছে না সবজির দাম
, ০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১০ সাবি’, ১৩৯২ শামসী সন , ০৮ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
রাজধানীর কাঁচা বাজারগুলোতে প্রচুর পরিমাণে শীতের সবজি রয়েছে। শীতকালীন সবজির দাম কমে যেত ডিসেম্বরের আগেই। কিন্তু এবার ডিসেম্বর মাসের এক সপ্তাহ চলে গেলেও এখনো দাম কমছে না।
৮০ টাকার নিচে মিলছে না অনেক সবজি। বাজারে নতুন আলুর কেজি ১২০ টাকা আর করল্লা, বিচিওয়ালা শিম, টমেটো, গাজর ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় হঠাৎ সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। দু - একটি দোকানে পাওয়া গেলেও বেশি দামে বিক্রি হচ্ছে। গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সবজির বাজারে দেখা যায়, প্রতি কেজি নতুন আলু ১২০, টম্যাটো ১৪০ থেকে ১৬০, কাঁচা মরিচ ১২০ থেকে ১৪০, বরবটি ৮০ থেকে ১০০, শসা ৬০, করলা ১০০ টাকা করে বিক্রি হচ্ছে। এ ছাড়া কাঁচা টমেটো ৬০, মুলা ৪০, পটল ৬০, বিচিওয়ালা শিম প্রতি কেজি ১০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
অন্যদিকে সাধারণ শিম ৬০, কচুর লতি ৮০, গোল বেগুন ৮০, লম্বা বেগুন ৬০, শালগম ৬০, পেঁপে ৪০ থেকে ৫০, মিষ্টিকুমড়া ৪০ থেকে ৫০, পিঁয়াজের ফুল প্রতি আঁটি ৪০ টাকা করে বিক্রি হচ্ছে। আর মানভেদে প্রতি পিস ফুলকপি, বাঁধাকপি ৪০ থেকে ৫০ টাকা করে বিক্রি হচ্ছে।
খিলক্ষেত বাজারের ক্রেতা কবিরুল ইসলাম বলেন, এখনো বাজারে সব সবজি ৬০ থেকে ৮০ টাকা করে দাম হাঁকাচ্ছে। আর অন্যগুলোর দাম ১০০ টাকার ওপরে। আসলে আমাদের বাজার মনিটরিংয়ের কোনো ব্যবস্থা নেই। ব্যবসায়ীরা যে যার মতো করে দাম আদায় করে নিচ্ছেন। ক্রেতাদের বাধ্য হয়ে সেই বেশি দামে কিনতে হচ্ছে। সংশ্লিষ্টদের উচিত বাজার মনিটরিং করে সবকিছুর দাম নির্ধারণ করা এবং ক্রেতাদের নাগালের মধ্যে নিয়ে আসা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএসএফের পুশইন করা ১২ জনকে ঢুকতে দেয়নি বিজিবি-স্থানীয়রা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনার দুলের লোভে ৬ বছরের শিশুকে হত্যা, প্রতিবেশী দম্পতি আটক
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্ধশত গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ জামাত ও লীগ নেতার বিরুদ্ধে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি -সিপিডি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখনও একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে, ইন্ধন জোগাচ্ছে পাশর্^বর্তী দেশ -দুদু
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসলামী’ ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু নভেম্বরে -বিদ্যুৎমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে -অর্থমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্থাপিত বাজেট সম্পূর্ণ ‘ক্রিয়েটিভ’ -ফখরুল
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছয় বছর ধরে বন্ধ শ্যামপুর চিনিকল, মুখ থুবড়ে পড়েছে গ্রামীণ অর্থনীতি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন পে স্কেলে কার বেতন কত?
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)