ভবেশের মৃত্যুতে ভারতের দেয়া বক্তব্য প্রত্যাখ্যান বাংলাদেশের
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারত সরকারের দাবিকে প্রত্যাখ্যান করে এক প্রশ্নের জবাবে বলেন, দুঃখজনক বিষয় হচ্ছে, ভবেশেরর মৃত্যুকে অন্তর্র্বতীকালীন সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের উপর ‘সংগঠিত নিপীড়নের ধারাবাহিকতার’ অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে।
শফিকুল আলম বলেন, আমরা এই ভিত্তিহীন দাবিকে প্রত্যাখ্যান করছি।
তিনি বলেন, এই নির্দিষ্ট ঘটনায়, আমরা নিশ্চিত হয়েছি যে ভুক্তভোগী পূর্বপরিচিত কয়েকজন ব্যক্তির সঙ্গে বাইরে গিয়েছিলো। তার পরিবার কারো সঙ্গে বাইরে যাওয়া নিয়ে কোনো সন্দেহজনক বিষয় জানায়নি।
শফিকুল আলম জানান, ময়নাতদন্ত রিপোর্টে শরীরে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
তবুও, মৃত্যুর কারণ নিশ্চিত করতে ভিসেরা বিশ্লেষণের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান এবং বলেন, ভিসেরা রিপোর্ট পাওয়ার পর উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।
হিন্দুত্ববাদী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভবেশের মৃত্যুকে ‘অন্তর্র্বতীকালীন সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের উপর সংগঠিত নিপীড়নের ধারাবাহিকতা’ বলে মন্তব্য করে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।