ভবিষ্যতে ইউরোপকে ধাক্কা দেয়ার সক্ষমতা হবে আমাদের -কৃষিমন্ত্রী
মৌলভীবাজার সংবাদদাতা:
ভবিষ্যতে আমাদের ইউরোপকে ধাক্কা দেওয়ার সক্ষমতা হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুস শহীদ। তবে, এর জন্য আগে আমাদের মাথাপিছু আয় ১২ কিংবা ১৪ হাজার ডলারে পৌঁছাতে হবে বলে জানিয়েছেন তিনি।
গতকাল জুমুয়াবার মৌলভীবাজারের শ্রীমঙ্গল মিশন রোডে নিজ বাসভবনে আয়োজিত এক চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন মন্ত্রী।
বক্তব্যকালে ড. আব্দুস শহীদ বলেন, শুধু স্মার্ট পোশাক-আশাকে নয়, কাজকর্মসহ সব ক্ষেত্রে উন্নতি হলে বিশ্ব এমনিতেই বাংলাদেশের দিকে আসবে।
তিনি এরপর বলেন, ‘এখন আমাদের মাথাপিছু আয় ২ হাজার ৭৯৪ ডলার। ভবিষ্যতে যখন ১২ বা ১৪ হাজার ডলার আয় হবে, তখন আমাদের ইউরোপকে ধাক্কা দেওয়ার সক্ষমতা হবে।’
তবে, উন্নয়নশীল রাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতার ইচ্ছা নেই জানিয়ে তিনি বলেন, ‘আমরা উন্নয়নশীল রাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতায় যেতে চাই না। আমাদের দেশে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত আসছেন। তারা আমাদের দেশের প্রশংসা করছেন। বিদেশিরা বলছেন, কোনো ধরনের সহায়তা লাগলে তাদের জানাতে। বঙ্গবন্ধুর বাংলাদেশ এখন বিশ্বদরবারে পরিচিত একটি দেশ।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।