বড় বড় জায়গায়ও দুর্নীতি আছে, রেল তো অনেক ছোট জায়গা -রেলমন্ত্রী
রেলে দুর্নীতির বিষয়ে রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, ‘কোনো সংস্থাই চায় না সেই সংস্থার মধ্যে দুর্নীতি থাকুক। আমরাও চাই না দুর্নীতি রেলের মধ্যে থাকুক। কেনাকাটায় সব জায়গাতেই কিছু না কিছু...অনেক বড় বড় জায়গায়ও হয়ে থাকে। সেই ক্ষেত্রে রেল অনেক ছোট জায়গা।’
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ঢাকা রেলস্টেশনে ট্রেনে ঈদযাত্রা পরিদর্শন করতে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
জিল্লুল হাকিম বলেন, ‘অনেক নামীদামি জায়গাতেও ক্রয়ের ক্ষেত্রে কিছুটা দুর্নীতি থাকে। তারপরও আমরা চেষ্টা করছি যেন আমাদের রেলে কোনো ধরনের এ রকম কিছু না থাকে। আমরা চেষ্টা করব সব রকম দুর্নীতি বন্ধ করতে।’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।