বড় করে শুধু ছবি/ ফ্লাইং পেজে নিউজ যাবে। ১ লাখ ৬০ হাজার বছর পর দুর্লভ ধূমকেতু দেখতে পারে বিশ্ব
আগামী কয়েকদিনে আকাশে এক বিরল উজ্জ্বল ধূমকেতু দেখা যেতে পারে, যা সর্বশেষ ১ লাখ ৬০ হাজার বছর আগে দৃশ্যমান হয়েছিল।
ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) জানিয়েছে, ধূমকেতুর উজ্জ্বলতার পূর্বাভাস দেওয়া সাধারণত বেশ কঠিন। তবে, এই ধূমকেতুটি খালি চোখে দেখার মতো উজ্জ্বল হতে পারে বলে আশা করা হচ্ছে। খবর বিবিসির।
অচিরেই দেখা দিতে যাওয়া এই ধূমকেতুটির পথ পর্যবেক্ষণ করছেন জ্যোতির্বিজ্ঞানীরা। গত শনিবার (১১ জানুয়ারি) নাসার মহাকাশচারী ডন পেটিট আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে ধূমকেতুর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে।
সেখানে সে লিখেছে, অরবিট থেকে ধূমকেতু দেখা একেবারেই চমকপ্রদ। অ্যাটলাস সি/২০২৪ জি৩ আমাদের পৃথিবীতে আসছে। এটি দেখতে চাইলে আপনার অঞ্চলের আকাশ পরিষ্কার কি না তা নিশ্চিত করে নিন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।