সাক্ষাৎকারে মহাসচিব:
ভ্যাট বৃদ্ধিতে বিক্রি কমবে বন্ধ হবে বহু রেস্তোরাঁ
, ১৪ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৮ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৫ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ৩০ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ভ্যাট ৫ থেকে ১৫ শতাংশ বাড়ানোর প্রতিবাদে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য রেস্তোরাঁ বন্ধ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। সংগঠনটির মহাসচিব ইমরান হাসান এক সাক্ষাৎকারে রেস্তোরাঁ খাতের নানা সমস্যার কথা বলেছেন।
প্রশ্ন : ভ্যাট বাড়ানোর কারণে রেস্তোরাঁ খাত কী ধরনের চাপে পড়বে?
ইমরান হাসান : মূল্যস্ফীতির কারণে ভোক্তাদের আয়ের সঙ্গে ব্যয়ের মিল ছিল না আগে থেকেই। নতুন করে বাড়তি ভ্যাটের কারণে খাবারের দাম আরো বাড়বে।
এতে ভোক্তারা কম খাবে। এখন একটি গ্রিল চিকেন আমরা ৪০০ টাকা বিক্রি করি। অনেক জায়গায় ৩৮০ টাকা। ১৫ শতাংশ ভ্যাট বাড়ানোর কারণে তা যথাক্রমে ৪৬০ ও ৪৪০ টাকা।
এতে যে ভোক্তা আগে মাসে দুইবার গ্রিল চিকেন খেত, সে এই দাম বাড়ার কারণে মাসে একবার খাবে। মানে আমাদের বিক্রি কমে যাবে।
প্রশ্ন: বাংলাদেশে হোটেল-রেস্টুরেন্টের বাজার কত হাজার কোটি টাকার?
ইমরান হাসান : সঠিক হিসাব নেই। কিন্তু বাংলাদেশে সব ভোগ্য পণ্যের ২০ শতাংশ এককভাবে রেস্টুরেন্টে ব্যবহার হয়। এখানে অনেক বিদেশি খাবার তৈরিতে আমাদের নতুন কৃষির ক্ষেত্রে সৃষ্টি হয়েছে। যেমন-ক্যাপসিকাম, ব্রকোলি, ক্যাবেজ, হাঁস, কোয়েল, গরুর খামার। এ রকম অনেক কিছু এসেছে রেস্তোরাঁকেন্দ্রিক।
প্রশ্ন: এই খাতে বিনিয়োগ কী পরিমাণ হবে?
ইমরান হাসান : সঠিক হিসাব নেই। তবে ধারণা করে বলতে পারি, অন্তত ১০ বিলিয়ন ডলার হবে।
আগের সরকার ভ্যাট ৫ শতাংশ নামিয়ে আনার পরও ভ্যাট ফাঁকি দেওয়া বন্ধ হয়নি।
ইমরান হাসান : ভ্যাট ফাঁকি দেওয়া, এভাবে বললে ঠিক হবে না। এনবিআর সিস্টেম করেছে চুরি করার জন্য, যাতে আমরা চুরি করি। এখন হাত-পা বেঁধে সাঁতার কাটতে বলা হচ্ছে। ভ্যাট ৫ শতাংশে নামিয়ে আনার পর তখনকার এনবিআর চেয়ারম্যান বলেছিলেন, রেস্তোরাঁ খাত থেকে ভ্যাট আদায় ১৯ শতাংশ বেড়েছে। আমরা বলি, ভ্যাট ৫ শতাংশ রেখেই যদি সব রেস্তোরাঁকে ভ্যাটের আওতায় আনা হয়, তাহলে এই খাতের রাজস্ব আহরণ ১০ গুণ বাড়বে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)