বড় আকারের টর্নেডো ঝড়ের কবলে যুক্তরাষ্ট্রের টেক্সাস।
এভারেস্টের চূড়ায় আবর্জনার স্তূপ
এভারেস্টের সবচেয়ে উঁচু চূড়া আবর্জনায় ভরে গেছে। বছরের পর বছর জমে থাকা এসব আবর্জনা পরিষ্কার করতে কয়েক বছর লেগে যেতে পারে। এ ছাড়া বরফ খনন করে মৃতদেহগুলো বের করে আনতেও একই সময় লাগবে। এভারেস্টের চূড়ায় ময়লা-আবর্জনা ও মৃতদেহ নিয়ে কাজ করা এক শেরপা এ তথ্য জানিয়েছে।
চলতি বছর এভারেস্ট আরোহণের মৌসুমে নেপালের সেনা ও শেরপাদের একটি দল ১১ টন আবর্জনা, চারটি মৃতদেহ ও একটি কঙ্কাল অপসারণ করেছে। আর এ কাজে অর্থায়ন করেছে দেশটির সরকার।
শেরপাদের প্রধান বলেছে, সাউথ কোলে এখনও ৪০ থেকে ৫০ টন আবর্জনা থাকতে পারে। পর্বতারোহীদের এভারেস্টের চূড়ায় আহরণচেষ্টা করার আগে এই শিবিরের অবস্থান। সেখানে ফেলে আসা আবর্জনাগুলোর বেশির ভাগই পুরোনো তাঁবু, কিছু খাবারের প্যাকেজিং, গ্যাস কার্তুজ, অক্সিজেনের বোতল, তাঁবুর প্যাক ও তাঁবু বেঁধে রাখার জন্য ব্যবহৃত রশি। ৮ হাজার মিটার (২৬ হাজার ৪০০ ফুট) উচ্চতায় আবর্জনাগুলো জমাট বাঁধা অবস্থায় স্তরে স্তরে রয়েছে।
১৯৫৩ সালে পর্বতটি প্রথমবারের মতো জয় করার পর থেকে হাজার হাজার পর্বতারোহী এটি আরোহণ করেছে। তাদের অনেকে নিজদের পদচিহ্নের পাশাপাশি ফেলে গেছে আরও অনেক কিছু। সাম্প্রতিক বছরগুলোতে পর্বতারোহীদের মধ্যে নিজেদের আবর্জনা ফিরিয়ে আনার বিষয়ে সচেতনতা বেড়েছে।
আরও পড়ুন
সব ›
শসার খোসা ফেলে দিয়ে হারাচ্ছেন গুরুত্বপূর্ণ পুষ্টিগুণ
আজকের ধানমন্ডি ছিলো ধানক্ষেত, এক বিঘা জমির দাম ৫ হাজার টাকা!
কফি কী আসলেই রক্তচাপ বাড়ায়?
একটি চিঠি ও ঢাকার কালে খাঁ কামান
আবিষ্কার হলো পৃথিবীর দ্বিতীয় চাঁদ!
মহাকাশ বিজ্ঞানীদের নজরে এবার পৃথিবীর নতুন চাঁদ। সারাক্ষণ সেই চাঁদ প্রদক্ষিণ করে চলেছে পৃথিবীকে। যদিও এটি পৃথিব…
জয়েন্ট ভালো রাখতে যা করতে পারেন
শরীরে সাইনোভিয়াল ফ্লুইড শুকিয়ে গেলে জয়েন্ট শক্ত হয়ে যায়। যার কারণে জয়েন্টের মুভমেন্ট হয়ে যায় কষ্টকর ও …
বছরে ১৬০ রাত আকাশজুড়ে বিদ্যুতের ঝলকানি! প্রকৃতির এই বিস্ময় কোথায়?
রাতের আকাশে একের পর এক বিদ্যুতের ঝলকানি। কখনও কয়েক সেকেন্ডের ব্যবধান, কখনও আবার এক মিনিটে কয়েক ডজন বার! দক্ষ…
পিরামিড নির্মাণের নতুন ব্যাখ্যা বিজ্ঞানীদের
মিশরের গিজার পিরামিড কীভাবে নির্মিত হয়েছিলো এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানী ও প্রতœতত্ত্ববিদরা যুগের পর যুগ…
সোনারগাঁয়ের পাঁচপীরের মাজার শরীফ ও কালা দরগাহ
নারায়ণগঞ্জের সোনারগাঁ শুধু বাংলার প্রাচীন রাজধানী হিসেবেই পরিচিত নয়, বরং ইতিহাস, ঐতিহ্যের ভান্ডার হিসেবেও সু…
কী এমন আছে মধুতে, যা সহজে নষ্ট হতে দেয় না?
অন্যান্য খাবারের মতো মধু সহজে নষ্ট হয় না। মধুর দীর্ঘস্থায়িত্বের প্রধান কারণ এর উচ্চ চিনির পরিমাণ এবং খুব কম …
শৈলকুপার বুকে সুলতানি আমলের স্মৃতিচিহ্ন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ঐতিহাসিক শাহী মসজিদ সুলতানি আমলের ইতিহাস ও স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্…
যেসব পত্রিকা পবিত্র দ্বীন ইসলাম উনার মুখালিফ, সেগুলোকে বর্জন করুন
মুনাফিক লাদেন, আইএস, তালেবান, সউদী ওহাবী শাসক বা তার সমগোত্রীয়রা কি বলছে সে সমস্ত অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।