রবিবার

হিজরী
০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৫ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
৩০ কার্তিক, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৫
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৯
  • মাগরিব৫:২০
  • ইশা৬:৩৩

সাহরীর শেষ ৪:৫০ · ইফতার ৫:২০

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

বড়পুকুরিয়া থেকে দৈনিক ৫ হাজার টন কয়লা চায় সরকার

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, রাত ৩:০৯
বড়পুকুরিয়া থেকে দৈনিক ৫ হাজার টন কয়লা চায় সরকার

দিনাজপুর সংবাদদাতা:
দিনাজপুরের বড়পকুরিয়া কয়লা খনির উৎপাদন দৈনিক ৫ হাজার মেট্রিক টনে উত্তীর্ণ করতে চায় সরকার। এজন্য খনি কর্তৃপক্ষকে নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জ্বালানি বিভাগ সূত্র জানিয়েছে। সম্প্রতি জ্বালানি বিভাগ থেকে এই নির্দেশনা বাস্তবায়নে বড়পুকুরিয়া খনি কী করেছে, সে বিষয়ে জানতে চেয়ে চিঠি দেওয়া হয়েছে।
বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষ সূত্র বলছে, এখন দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন কয়লা তোলা হচ্ছে। বড়পুকুরিয়া খনির উৎপাদন দৈনিক ৫ হাজার টনে উন্নীত করতে হলে দৈনিক উৎপাদন বৃদ্ধি করতে হবে ৩ হাজার ৩০০ টন।
বড়পুকুরিয়া খনির রেকর্ডপত্র ঘেঁটে দেখা গেছে, গত ডিসেম্বর মাসে খনিটি থেকে কয়লা তোলা হয়েছিল ৯৭ হাজার ৫৭৭ টন। অর্থাৎ ৩০ দিনের হিসেবে যার পরিমাণ দৈনিক ৩ হাজার ২৫২ টন। গত জানুয়ারি মাসে বড়পুকুরিয়া থেকে কয়লা তোলা হয়েছে ৫৭ হাজার ১২২ টন। দৈনিক হিসেবে এই উত্তোলন লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ২ হাজার টন কম।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল) বর্তমান পরিস্থিতিতে প্রোডাকশন গ্যাপ কমিয়ে নতুন ফেইস ‘১৩০৭’ থেকে কাছাকাছি লক্ষ্যমাত্রায় কয়লা তোলার ক্ষেত্রে আরও কিছু উদ্যোগ নেওয়ার কথা জানায়।
গত ১৫ মার্চ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত চিঠিতে বড়পুকুরিয়া খনির কয়লা তোলার বিষয়ে অগ্রগতি জানতে চাওয়া হয়।
বড়পুকুরিয়া দেশের একমাত্র কয়লাখনি। এখান থেকে উত্তোলিত কয়লা দিয়ে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রটি চালানো হয়। এই কেন্দ্রটি কয়লার জোগানের অভাবে পূর্ণ মাত্রায় চলতে পারে না। তবে সরকারের পক্ষ থেকে খনির উৎপাদন বৃদ্ধিতে জোর দেওয়া হলেও বড়পুকুরিয়া খনি কর্তৃপক্ষ বলছে, ভূগর্ভস্থ পদ্ধতিতে এর চাইতে বেশি কয়লা তোলা সম্ভব হয় না।
বড়পুকুরিয়া কয়লাখনির একজন সাবেক ব্যবস্থাপনা পরিচালক জানান, বড়পুকুরিয়াতে আমরা উন্মুক্ত খনি করার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছিলাম। এই খনি করার জন্য ৪ হাজার একরের বিশাল জমি অধিগ্রহণের প্রয়োজন রয়েছে। এতে করে এই অঞ্চল থেকে বিপুল পরিমাণ মানুষকে অন্যত্র সরিয়ে নিতে হবে। বিশাল এই কর্মযোগ্যের জন্য বড় অঙ্কের অর্থায়ন প্রয়োজন। তবে এ বিষয়টি এখনও সরকারের বিবেচনাধীন বলে জানান তিনি।এখন বড়পুকুরিয়াতে ভূগর্ভস্থ (আন্ডারগ্রাউন্ড) পদ্ধতিতে কয়লা তোলা হয়। এতে সর্বোচ্চ ১০ ভাগ কয়লা তোলা সম্ভব হচ্ছে। বাকি ৯০ ভাগ কয়লা থেকে যাচ্ছে। জ্বালানি বিভাগের এক কর্মকর্তা বলেন, ‘এর আগে বিদ্যুৎ জ্বালানি এবং খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এক বৈঠকে বড়পুকুরিয়া খনি থেকে দৈনিক উৎপাদন লক্ষ্য ৫ হাজার টন করার উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন।’
এই বিষয়ে জানতে চাইলে মহাব্যবস্থাপক (প্ল্যানিং অ্যান্ড এক্সপ্লোরেসন ও সারফেস অপারেশন) আবু তাহের মুহম্মদ নুর উজ জামান চৌধুরী বলেন, ‘পুরনো ফেইজের কয়লা তোলার কাজ শেষ, নতুন ফেইজ চেইঞ্জ করে রেডি হয়েছে, সেখান থেকে এখনও কয়লা উত্তোলন শুরু হয়নি।’
তিনি আরও বলেন, ‘উৎপাদন বাড়াতে আন্ডারগ্রাউন্ড বাদে অন্য পদ্ধতিতে তোলার বিষয়ে বেশ কিছু প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কোনও নির্দেশনা এখনও আসেনি।’

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
শূন্যরেখাই এখন ঠিকানা নিজস্ব প্রতিবেদক:টানা পাঁচ দিন ধরে শূন্যরেখায় বাংলাদেশ সীমান্তে অবস্থান করছেন ৩০ বছর বয়সী এক নারী। তাকে ভারতীয়… ১১ ঘণ্টা আগে নারীদের জন্য ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার নিজস্ব সংবাদদাতা:আগামী বছরের ২৫ ফেব্রুয়ারির মধ্যে বাসগুলো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কাছে হস্তা… ১২ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি নিজস্ব সংবাদদাতা:শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধর… ১২ ঘণ্টা আগে শাপলা গণহত্যায় হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র নিজস্ব সংবাদদাতা:রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে কথিত হেফাজতের সমাবেশে গণহত্যার ঘটনায় করা মানবত… ১২ ঘণ্টা আগে মসলার আড়ালে হংকং থেকে মাদক আমদানি নিজস্ব সংবাদদাতা:মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… ১২ ঘণ্টা আগে নিয়োগ পাচ্ছে এক লাখ স্বাস্থ্যকর্মী, ৮০ শতাংশই নারী- ডা. জুবাইদা নিজস্ব সংবাদদাতা:জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন,… ১২ ঘণ্টা আগে গঙ্গার পানির ন্যায্য হিস্যা আদায়ে বহুপক্ষীয় আলোচনার তাগিদ নিজস্ব সংবাদদাতা:গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে গ্যারান্টি ক্লজ ও সালিসির (আরবিট্রেশন) বিধান যুক্ত ক… ১২ ঘণ্টা আগে পিতার করা আইনেই হাসিনা পলাতক অপরাধী -রিজভী নিজস্ব সংবাদদাতা:রিজভী বলেন, ১৯৭৩ সালের আইন অনুযায়ী শেখ হাসিনা একজন পলাতক মানবতাবিরোধী অপরাধী। তিনি দেশে ফিরতে… ১২ ঘণ্টা আগে বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে সরকার -অ্যাটর্নি জেনারেল নিজস্ব সংবাদদাতা:বিদেশি বিনিয়োগ বৃদ্ধি ও এর সুরক্ষা নিশ্চিত করতে সরকার বাণিজ্যিক আদালত আইন সংশোধন করতে যাচ্ছে … ১২ ঘণ্টা আগে প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান নিজস্ব সংবাদদাতা:বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত… ১২ ঘণ্টা আগে চট্টগ্রামের খাতুনগঞ্জ: ছোটরা আমদানি বাণিজ্যে ছিটকে পড়ছেন! চট্টগ্রাম সংবাদদাতা:আমদানি বাণিজ্য থেকে নীরবে হারিয়ে যাচ্ছেন দেশের ক্ষুদ্র ও মাঝারি (এসএমই) আমদানিকারকরা। ডলার… ১৩ ঘণ্টা আগে ঐতিহ্যের গুড়ে কর্মসংস্থান নাটোর সংবাদদাতা:ভোরের কুয়াশা মাড়িয়ে খেজুরগাছ থেকে রস সংগ্রহ করেন গাছিরা। গাছ থেকে নামিয়ে আনা রসের হাঁড়ি জমা হয়… ১৩ ঘণ্টা আগে