ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ, লাখ টাকা জরিমানা
পাবনার বেড়া উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল দুধ ও দুধ তৈরির ক্ষতিকর উপকরণ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার পেচাকোলা ঘাট এলাকার উত্তম ঘোষ ও পলি ঘোষ দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে এই সরঞ্জাম জব্দ করা হয়।
, ১৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০১ খ্বমিছ, ১৩৯৪ শামসী সন , ৩০ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি:, ১৫ আশ্বিন, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
এ সময় নকল দুধ তৈরিতে জড়িত থাকার অভিযোগে পলি ঘোষকে (৩৫) এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান। এসময় স্থানীয় থানা পুলিশ সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ওই এলাকার উত্তম ঘোষ ও তার স্ত্রী পলি ঘোষ দীর্ঘদিন ধরে নিজেদের বাড়িতে কেমিক্যাল ও ক্ষতিকারক সামগ্রী দিয়ে ভেজাল ও নকল দুধ তৈরি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন সেখানে অভিযান চালায়। পরবর্তীতে উত্তম ঘোষের ঘর থেকে বড় আকৃতির ডেগে সংরক্ষিত বিপুল পরিমাণ কৃত্রিম নকল দুধ জব্দ করা হয়। একইসঙ্গে নকল দুধ তৈরির কাজে ব্যবহৃত পাম ওয়েল, ব্লিচিং পাউডার, কেমিক্যাল জেল, খাবার সোডা, গরম ছানার পানি, এক ডেগ ক্রিম, ফ্যাট তোলা দুধ ও ব্লেন্ডার মেশিন জব্দ করা হয়।
অভিযানকালে মূল হোতা উত্তম ঘোষকে পাওয়া না গেলেও তার স্ত্রী পলি ঘোষকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে পলি ঘোষ স্বীকার করেন, তিনি ও তার স্বামী নিয়মিতভাবে এসব ক্ষতিকর উপকরণ মিশিয়ে নকল দুধ তৈরি ও বাজারজাত করে আসছিলেন। পরবর্তীতে সাক্ষীদের সাক্ষ্য, জব্দকৃত আলামত ও স্বীকারোক্তির ভিত্তিতে পলি ঘোষকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বেড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরেন মায়িশা খান বলেন, জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর রাসায়নিক পদার্থ দিয়ে নকল দুধ তৈরি করা হচ্ছিল। অভিযুক্ত নারী তার অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেছেন। তার ঘরে থাকা অপ্রাপ্তবয়স্ক সন্তান ও বৃদ্ধ শাশুড়ির বিষয়ে মানবিক দিক বিবেচনা করে তাকে কারাদণ্ড না দিয়ে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। তবে জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং নকল দুধ উৎপাদন ও বিক্রি বন্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘বট ও গুপ্ত বাহিনীর মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে’
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিগগিরই সায়েদাবাদ থেকে দূরপাল্লার বাস কাঁচপুরে স্থানান্তর
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রিজার্ভ এখন ৩৬.১৪ বিলিয়ন ডলার
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গ্যাসসঙ্কটে ভারী শিল্পে উৎপাদন হ্রাস ৫০%
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ক্রসফায়ার’ বন্ধ, এখন যে প্রস্তাব পুলিশের
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মনোরেলের রুট নির্ধারণে সমীক্ষা শুরু
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৯ মাস ধরে বন্ধ আশুগঞ্জ সার কারখানাও, বাড়ছে আমদানি নির্ভরতা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নীতি সুদহার ৯.৫০ শতাংশেই বহাল, মূল্যস্ফীতি নিয়ে সতর্ক
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফুটপাত দখল ও হামলায় ‘ফ্যাসিবাদের দোসররা’ জড়িত -ডিএনসিসি প্রশাসক
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দাম বাড়াতে ভোজ্যতেলের সরবরাহ কমালো কোম্পানিগুলো
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদেশে কর্মী যাওয়া প্রায় ৩৩ শতাংশ কমেছে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে যুবদল নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)