ষড়যন্ত্র-চক্রান্ত
ব্রিটিশ গুপ্তচরের স্বীকারোক্তি এবং ওহাবী মতবাদের নেপথ্যে ব্রিটিশ ভূমিকা (২৪)
, ০৫ জুলাই, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) ইতিহাস
শয়তান যে মানুষকে নেক সুরতে ধোঁকা দেয়, এ বিষয়টি ভালভাবে অনুধাবন করেছিল শয়তানের অনুচর ইহুদী এবং খ্রিষ্টানরা। মুসলমানদের সোনালী যুগ এসেছিল শুধু ইসলামের পরিপূর্ণ অনুসরণের ফলে। শয়তানের চর ইহুদী খ্রিষ্টানরা বুঝতে পেরেছিল মুসলমানদের মধ্যে বিভেদ, অনৈক্য, সংঘাত সৃষ্টি করতে পারলেই ইসলামের জাগরণ এবং বিশ্বশক্তি হিসেবে মুসলমানদের উত্থান ঠেকানো যাবে। আর তা করতে হবে ইসলামের মধ্যে ইসলামের নামে নতুন মতবাদ প্রবেশ করিয়ে। শুরু হয় দীর্ঘমেয়াদি পরিকল্পনা; যার মূলে থাকে খ্রিষ্টীয় ব্রিটিশ সম্রাজ্যবাদ। জন্ম হয় ওহাবী মতবাদের। ওহাবী মতবাদ সৃষ্টির মূলে থাকে একজন ব্রিটিশ গুপ্তচর হেমপার। মিশর, ইরাক, ইরান, হেজাজ ও তুরস্কে তার গোয়েন্দা তৎপরতা চালায় মুসলমানদের বিভ্রান্ত করার জন্য ÒConfession of British Spy and British enmity against Islam” গ্রন্থ হচ্ছে হেমপারের স্বীকারোক্তি মূলক রচনা। যা মূল গ্রন্থ থেকে ধারাবাহিকভাবে অনুবাদ প্রকাশ করা হবে। ইনশাআল্লাহ!
(পূর্ব প্রকাশিতের পর)
বইটিতে মুসলমানদের দুর্বলতাগুলো লেখা ছিলো তা নিম্নরূপ:
১. শিয়া-সুন্নীতে মতভেদ। জনগণ ও প্রশাসনের মতবিরোধ। তুর্কী ও ইরানীদের কলহ। উপজাতীয় সংঘাত। আলিম সমাজ এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্য।
(এটা সম্পূর্ণ মিথ্যা অপবাদ। প্রথম অটোমান পাদিশাহ ওসমান গাজীর লিখিত অসিয়তনামা দ্বারা এটা ব্যাপকভাবে প্রমাণিত হয় যে, অটোম্যান প্রশাসন আলিমদের খুবই মর্যাদা ও সম্মান প্রদর্শন করতো। সব বাদশাহ্ই আলিমদের জন্য সর্বোচ্চ সম্মানিত স্থান মঞ্জুর করেছিলেন। মাওলানা খালিদ বাগদাদীর ঈর্ষাকাতর বিরুদ্ধবাদীরা যখন মিথ্যা অপবাদ দিয়ে দ্বিতীয় মাহমুদ খানের কাছে তার মৃত্যুদ- দাবি করে তখন সুলতান জবাবে যে বিখ্যাত উক্তি করেন তা হলো, আলিমরা রাষ্ট্রের জন্য কখনই ক্ষতিকর নন। অটোম্যান সুলতানরা প্রত্যেক আলিমের জন্য মোটা অংকের বেতন, বাসস্থান ও অন্যান্য সুযোগ সুবিধার ব্যবস্থা করেছিলেন। )
২. কয়েকজন ব্যতিক্রম ছাড়া মুসলমানদের বেশিরভাগ লোক অজ্ঞ এবং অশিক্ষিত।
(দ্বীন, নীতিশাস্ত্র এবং বিজ্ঞানের উপর অটোম্যান আলিমদের লেখা হাজার হাজার বই পুস্তক রয়েছে। সে সকল বই দুনিয়া জুড়ে পরিচিত। গেঁয়ো লোক, যাদের বেশীর ভাগ মূর্খ তারাও তাদের বিশ্বাস, ইবাদত ও পেশা সম্পর্কে জ্ঞান অর্জন করেছিলো। সব গ্রামে ছিলো মসজিদ, স্কুল ও মাদরাসা। গ্রামের লোকেরা কিভাবে পড়তে-লিখতে হয় জানতে পেরেছিলো। গ্রামের মেয়েরাও জানতো কিভাবে কুরআনুল কারীম পাঠ করতে হয়। বেশীরভাগ আলিমগণ গ্রাম থেকেই শিক্ষা লাভ করেছিলেন। )
৩. আধ্যাতিকতা, জ্ঞান এবং সচেতনতার অভাব।
(অটোম্যান মুসলমানগণ আধ্যাতিকতার দিক থেকে ছিলো দৃঢ়। লোকজন শহীদ হবার জন্য জিহাদে ছুটে যেতো। প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাযের শেষে, প্রত্যেক জুমুয়াবারের খুতবার সময় ধর্মপ্রাণ লোকেরা রাষ্ট্র ও খলীফার প্রতি দোয়া-খায়ের জানাতো এবং গোটা সমাবেশ থেকে উচ্চারিত হতো ‘আমীন। ’
অপরদিকে খ্রিষ্টান বসবাসরত গ্রামগুলোতে লোকজন ছিলো বেশীরভাগ মূর্খ। তারা ধর্মীয় বিশ্বাস এবং দুনিয়াবী জ্ঞানে ছিলো প্রায় অসচেতন। তাদের পুরোহিতরা যা বলতো তাই পরম বাক্য বলে মেনে নিতো। এবং মিথ্যা কুসংস্কারের নামে যা অতিরঞ্জন ছিলো তাই তারা মানতো। এটা ছিলো অনেকটা অবোধ পশুর পালের মতো। )
৪. পার্থিব ব্যাপারে উদাসীন এবং পারলৌকিক বিষয় নিয়ে মগ্ন।
(ইসলাম কখনও ধর্মকে দুনিয়া থেকে আলাদা করে রাখে না। দুনিয়া করাটাও ইবাদত। আখিরী রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছেন, “এমনভাবে দুনিয়া করো যেন, তুমি কখনও মরবে না। আবার আখিরাতের জন্য এমনভাবে কাজ করবে যেন তুমি কালই মারা যাচ্ছো। ”)
৫. সম্রাটরা নির্দয় ও স্বৈরাচারী।
(শাসকগণ শরীয়ত পালনের জন্য চাপ প্রয়োগ করতেন। ইউরোপীয় শাসকদের মত কখনই অত্যাচারী ছিলেন না। )
ভাষান্তর : আবুল বাশার।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইয়্যিদুনা হযরত ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি উনার সংক্ষিপ্ত জীবনী মুবারক (১)
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শাহাদাত মুবারক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বীর বিক্রম আক্রমণ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অনুসারীদের শাহাদাত মুবারক
২৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তাওয়াক্কুল উনার মাক্বাম হাছিলের পথে ফানা বা বিলীন হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারবালায় ঐতিহাসিক পবিত্র ১০ই মুহররমুল হারাম শরীফে শত্রুর মুখোমুখি হওয়ার পূর্ব মুহূর্ত
২২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমিরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নৌবাহিনী গঠন এবং বিজিত এলাকার সংক্ষিপ্ত বর্ণনা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত নিযামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ প্রাঙ্গণে বসন্ত পঞ্চমী উৎসবের বানোয়াট ইতিহাসের ব্যবচ্ছেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অশ্লীল চিত্র দেখা ও তৈরিতে যে সমস্ত বিধর্মী রাষ্ট্র শীর্ষে...
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধর্মীদের কুকীর্তিগুলো লিখিত রূপ দেয়নি কোনো লেখক, ফলে তাদের অপকীর্তিগুলো মুসলমানদের জানার আড়ালেই থেকে যাচ্ছে
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বিধর্মী-কাফির, মুশরিকরা কতবেশি বিদ্বেষ পোষণ করে তার একটি উদাহরণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার থেকে বর্তমান মুসলিম দেশগুলোর বিধর্মীপ্রীতিতে মত্ত শাসকগোষ্ঠীর শিক্ষা গ্রহণ করা উচিত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












