ইতিহাস
হযরত বাদশাহ নাজ্জাশী রহমতুল্লাহি আলাইহি উনার সম্পর্কিত কিছু ঐতিহাসিক তথ্য
, ০২ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৮ জুন, ২০২৫ খ্রি:, ১৪ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) ইতিহাস
কুরাঈশ কাফিরদের অত্যাচার যখন চরমে, তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে আবিসিনিয়ায় হিজরত মুবারক করার অনুমতি প্রদান করেন।
১১ জন পুুরুষ ও ৪ জন মহিলা- এই ১৫ জন হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের একটি কাফেলা আবিসিনিয়ায় প্রথম গমন করেন। এটা সম্মানিত দ্বীন ইসলাম উনার প্রথম হিজরত। জেদ্দা থেকে মাথা পিছু তখনকার ৮ আনা ভাড়ায় নৌকা যোগে উনারা আবিসিনিয়ায় পৌঁছেন।
উক্ত দলে বিনতু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত আছ ছানিয়া আলাইহাস সালাম এবং সাইয়্যিদুনা হযরত যূন নুরাইন আলাইহিস সালাম তিনি অন্তর্ভুক্ত ছিলেন। সে সময় আবিসিনিয়ার শাসনকর্তা ছিলেন হযরত বাদশাহ নাজ্জাশী রহমতুল্লাহি আলাইহি তিনি। কুরাঈশরা প্রচুর উপঢৌকন হযরত নাজ্জাশী রহমতুল্লাহি আলাইহি উনার দরবারে পাঠিয়ে মুসলমানদেরকে ফেরত পাঠানোর জন্য অনুরোধ করে। কিন্তু হযরত নাজ্জাশী রহমতুল্লাহি আলাইহি এই অনুরোধ প্রত্যাখ্যান করেন।
মুসলমানদের এই হিজরত উনার মধ্য দিয়ে সম্মানিত দ্বীন ইসলাম উনার আন্তর্জাতিক বিজয় সূচিত হয়। পরবর্তীতে আরো ৮৩ জন সম্মানিত পুরুষ ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম ও ১৮ জন সম্মানিতা মহিলা ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুন্না উনারা সর্বমোট ১০১ জন আবিসিনিয়ায় হিজরত মুবারক করেন। এটা ছিলো দ্বিতীয় হিজরত। এই হিজরত মুবারকে উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল হাদিয়াহ আশার আলাইহাস সালাম তিনিও অংশগ্রহণ মুবারক করেছিলেন। সুবহানাল্লাহ!
দীর্ঘদিন আবিসিনিয়ায় অবস্থান মুবারক করার পর ৭ম হিজরী সনে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সরাসরি পবিত্র মদীনা শরীফে গিয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে মিলিত হন। আবিসিনিয়ায় মুসলমানদের অবস্থান সেদেশে পবিত্র দ্বীন ইসলাম প্রচারে সহায়ক হয়েছিলো। ইথিওপিয়া বা হাবশা বর্তমানে স্বায়ত্বশাসন লাভ করেছে। মুসলমানদের আদব আখলাক্ব দেখে বাদশাহ হযরত নাজ্জাশী রহমতুল্লাহি আলাইহি সম্মানিত দ্বীন ইসলাম উনার দিকে ঝুঁকে পড়েন।
৭ম হিজরী সনে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি রোম, পারস্য, মিশর, বাহরাইন ও আবিসিনিয়ার বাদশাহদের নিকট সম্মানিত দ্বীন ইসলাম উনার দাওয়াত সম্বলিত পত্র মুবারক প্রেরণ করেছিলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পত্র মুবারক পাঠ করে হযরত নাজ্জাশী রহমতুল্লাহি আলাইহি সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেন। বিদেশের একজন বাদশাহ সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করায় খ্রিস্টান জগতে হৈচৈ পড়ে যায়। বিনা যুদ্ধে, বিনা তলোয়ারে একজন মহাসম্মানিত ব্যক্তিত্ব মুবারকের মাধ্যমে এভাবে সম্মানিত দ্বীন ইসলাম উনার প্রচার হয়।
-মুহম্মদ শাহ জালাল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিধর্মীরা যতটুকু সভ্যতা পেয়েছে তা মুসলিম শাসনামলেই আর বর্বরোচিত প্রথাসমূহ বন্ধ করেছিলেন মুসলিম শাসকরাই
১১ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত দ্বীন ইসলাম উনার স্বর্ণালী যুগের নিরাপত্তা বিভাগের ইতিহাস (৪)
১১ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিখ্যাত মুসলিম পর্যটক ইবনে বতুতার বর্ণনায় বাংলাদেশ
০৬ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
উপমহাদেশে ব্রিটিশবিরোধী সুফি, ফকীর-দরবেশ বিদ্রোহের ইতিকথা
০১ ফেব্রুয়ারী, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (২)
৩১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বর্তমানে দেশকে উন্নত করতে হলে দেশের প্রাকৃতিক সম্পদ উত্তোলনের বিকল্প নেই (২)
২৮ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত দ্বীন ইসলাম উনার স্বর্ণালী যুগের নিরাপত্তা বিভাগের ইতিহাস (৩)
২৮ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বর্তমানে দেশকে উন্নত করতে হলে দেশের প্রাকৃতিক সম্পদ উত্তোলনের বিকল্প নেই (১)
২৭ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শুধু স্পেন নয় ফিলিপাইনও ছিলো মুসলিম অধ্যুষিত, শাসিত বর্তমানে ফিলিপাইন হতে পারতো খ্রিস্টানের পরিবর্তে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ
২৬ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মুসলমানদের ক্ষমতা হারানোর কারণ: জ্ঞান চর্চা থেকে দূরে সরে আসা (২)
২২ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সম্মানিত দ্বীন ইসলাম উনার স্বর্ণালী যুগের নিরাপত্তা বিভাগের ইতিহাস (২)
২১ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সম্মানিত ইসলামী ইতিহাসের স্বর্ণালী পুলিশ বিভাগের ইতিহাস (১)
১৪ জানুয়ারি, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












