ব্রাজিল থেকে গোশত আমদানির ব্যাপারে যা জানালো মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
, ২রা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৭ আগস্ট, ২০২৫ খ্রি:, ১২ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ‘ব্রাজিল বাংলাদেশকে কেজি প্রতি ১২০ টাকায় গরুর গোশত সরবরাহ করবে’ -এমন তথ্য ভিত্তিহীন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, সরকার বিদেশ থেকে, বিশেষ করে ব্রাজিল থেকে গরুর গোশত আমদানির কোনো সিদ্ধান্ত নেয়নি।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, এ ধরনের ভ্রান্ত ও যাচাই না করা তথ্য জনমনে বিভ্রান্তি তৈরি করছে। জনগণকে এ ধরনের প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ¦ান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি বছর প্রায় ১৫ লাখ প্রান্তিক ও ৬ লাখ মৌসুমি খামারি কোরবানির ঈদে গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করেন। দেশের চাহিদা দেশীয়ভাবে পূরণ সম্ভব হওয়ায় গোশত আমদানির প্রয়োজন নেই।
মন্ত্রণালয় জানায়, গোশত একটি অতি পচনশীল পণ্য এবং বাংলাদেশে এখনও আন্তর্জাতিক মানসম্পন্ন কোল্ড চেইন অবকাঠামো পুরোপুরি গড়ে ওঠেনি। বিদেশ থেকে গোশত আনলে গুণগত মান নষ্ট হওয়ার ঝুঁকি রয়েছে, যা জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খামারিদের দক্ষতা বৃদ্ধি, জাত উন্নয়ন, খাদ্য ব্যবস্থাপনা, টিকা সরবরাহ ও পশু চিকিৎসা সম্প্রসারণের মাধ্যমে দেশ এখন মাংসে স্বয়ংসম্পূর্ণ। সরকার রপ্তানিমুখী খাত গড়ে তুলতেও কাজ করছে। তাই বিদেশ থেকে গোশত আমদানির সিদ্ধান্ত বর্তমানে সরকারের পরিকল্পনায় নেই।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিল্পখাতে নিরাপত্তা জোরদারে নিজস্ব সদরদপ্তর ও জনবল বাড়ানোর দাবি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
-ছয় মাসে ৪০৪ সম্ভ্রমহরণের ঘটনা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আইন ও বিচার বিভাগে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা অবসানে চিঠি
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সবুজ কারখানা একশ’র মধ্যে বাংলাদেশেরই ৫৩
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খুলনাঞ্চলে কাঁচা পাটের ৯শ’ কোটি টাকার বাণিজ্যের আশা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)