এবার হাসনাতের অতীত টেনে রুমিন ফারহানার পাল্টা জবাব
, ২রা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৭ আগস্ট, ২০২৫ খ্রি:, ১২ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
নির্বাচন কমিশনে সীমানা পুনর্র্নিধারণের শুনানিকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি ও হট্টগোলের ঘটনার পর উত্তাপ ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এই ঘটনার প্রেক্ষিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাতের মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা।
গত রোববার হাসনাত রুমিনকে আক্রমণ করে 'বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক' আখ্যা দেন। এর জবাবে গত সোমবার রাতে পোস্টে রুমিন হাসনাতকে কটাক্ষ করে ‘ফকিন্নির বাচ্চা’ বলে উল্লেখ করেন।
পোস্টে রুমিন ফারহানা লেখেন, “এটা ঐ ফকিন্নির বাচ্চাটা না, যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে?"
ওই পোস্টে রুমিন হাসনাতের একটি ছবি যুক্ত করেন- যেখানে দেখা যাচ্ছে, 'সেই-তো ধন্য যে ছাত্রজীবনে ছাত্রলীগের গর্বিত কর্মী হওয়ার সুযোগ পেয়েছেন' লেখা একটি দেয়াললিখনের সামনে হাসনাত দাঁড়িয়ে আছে।
একই পোস্টে ২০২০ সালের ১৮ মার্চ দৈনিক ইত্তেফাক পত্রিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে হাসনাতের লেখা, ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে হাসনাতের দেওয়া পোস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সঙ্গে হাসনাতের ছবি দিয়েছেন। এছাড়া ২০২২ সালের ৩১ জুলাই হাসনাতকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সহ-সম্পাদক পদে মনোনয়নের চিঠি দেওয়ার দাবি করে আরেকটি ছবি যুক্ত করেছেন রুমিন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিল্পখাতে নিরাপত্তা জোরদারে নিজস্ব সদরদপ্তর ও জনবল বাড়ানোর দাবি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
-ছয় মাসে ৪০৪ সম্ভ্রমহরণের ঘটনা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আইন ও বিচার বিভাগে পদোন্নতি পেলেন ১২ জেলা রেজিস্ট্রার
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেট্রোরেলে বিজ্ঞাপন আয় ভাড়া নাকি সেবা, জটিলতা অবসানে চিঠি
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সবুজ কারখানা একশ’র মধ্যে বাংলাদেশেরই ৫৩
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
খুলনাঞ্চলে কাঁচা পাটের ৯শ’ কোটি টাকার বাণিজ্যের আশা
১৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)