ব্রাজিলে শক্তিশালী ঘূর্ণিঝড়, ব্যাপক ক্ষয়ক্ষতি
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২০ আউওয়াল, ১৩৯১ শামসী সন , ১৯ জুন, ২০২৩ খ্রি:, ০৫ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
ব্রাজিলে ঘূর্ণিঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ঘটনা ঘটেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় রিও গ্র্যান্ডে ডো সুলে রাজ্যে স্থানীয় সময় জুমুয়াবার ঘূর্ণিঝড়টি আঘাত হানে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ঝড়ের কারণে সেখানে মুষলধারে বৃষ্টিও হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, নিখোঁজ ২০ জনের সন্ধানে পানিবদ্ধ এলাকাগুলোতে অনুসন্ধান চলছে। ঘূর্ণিঝড়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কারা শহর। সেখানে ৮ হাজার বাসিন্দার বসবাস।
রিও গ্র্যান্ডে ডো সুলের গভর্নর এডুয়ার্ডো লেইতি বলেছে, পরিস্থিতি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। সেখানকার বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় যাদের দ্রুত সহায়তা প্রয়োজন তাদের শনাক্ত করে সংগঠিত ভাবে সহায়তা করা জরুরি বলে জানিয়েছে।
জুমুয়াবার রাত পর্যন্ত পূর্ব উপকূলের পৌরসভা ম্যাকুইনে ৩০ সেন্টিমিটারের মতো বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অনেক এলাকায় ভূমিধসের ঝুঁকি আছে বলেও সতর্ক করেছে তারা।
ক্ষতিগ্রস্ত এলাকার অনেক বাসিন্দা তাদের শহরের বাইরে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছে। কর্তৃপক্ষ বেশ কয়েকটি এলাকায় ভূমিধসের ঝুঁকির বিষয়ে সতর্কতা জারি করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরানে যুদ্ধে যেতে চায় না অনেক মার্কিন সেনা
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মার্কিন সামরিক বাহিনী ৬টি পারমাণবিক বোমা হারিয়ে ফেলেছে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এবার ইরান ছুড়ছে ১ টনের মিসাইল, বদলে গেল যুদ্ধক্ষেত্র
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান যুদ্ধের চড়া মাশুল দিতে হবে এখন সাধারণ মানুষকে
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানগুলোতে হামলার হুঁশিয়ারি ইরানের
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ইন্টারসেপ্টর সংকটে দখলদারগুলো
১২ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রমজানের দোয়ার টাইমার ঘিরে আতঙ্ক, মার্কিন বিমানবন্দরে নিরাপত্তা তোলপাড়
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রতিবেশী দেশে ‘হিমার্স’ ক্ষেপণাস্ত্র মোতায়েন: যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি ইরানের
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে যুদ্ধ কখন শেষ হবে -আইআরজিসি
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যুক্তরাষ্ট্র নয়, ইরানই ঠিক করবে যুদ্ধ কখন শেষ হবে -আইআরজিসি
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শায়খ, মুজাহিদ ও আলেমরূপী ইহুদি এজেন্টের হাকীকত ফাঁস!
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
গাজায় এসে যোদ্ধাদের হামলার কবলে পড়ে এভাবেই তছনছ অবস্থায় দখলদার ইসরাইলের সামরিক যান।
১১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)