ব্যাংক খাতে বিশ^ব্যাংক থেকে ৪৫০ মিলিয়ন ডলার ঋণ নিচ্ছে সরকার
নিজস্ব সংবাদদাতা:
দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকার ৪৫ কোটি মার্কিন ডলার (৪৫০ মিলিয়ন ডলার) ঋণ নিচ্ছে বিশ^ব্যাংক থেকে।
গত মঙ্গলবার (২৩ জুন) ওয়াশিংটনে অনুষ্ঠিত বৈঠকে বিশ^ব্যাংকের নির্বাহী পরিচালক পর্ষদ এ অর্থায়নের অনুমোদন দেয়া হয়।
বিশ^ব্যাংক জানিয়েছে, প্রকল্পটির মূল লক্ষ্য হলো ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা বাড়ানো, বাংলাদেশ ব্যাংকের তদারকি সক্ষমতা উন্নত করা এবং ব্যাংক পুনর্গঠন ও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সংস্কারের ভিত্তি তৈরি করা। একই সঙ্গে আমানত সুরক্ষা তহবিলের মূলধন বাড়ানো এবং আর্থিক খাতের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার বাস্তবায়নে সহায়তা দেওয়া হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।