পেনশন পেতে চালু হলো অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা
, ০৯ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৬ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৫ জুন, ২০২৬ খ্রি:, ১১ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেনশন আবেদন ও মঞ্জুরি প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ‘অনলাইন পেনশন ট্র্যাকিং ও ম্যানেজমেন্ট সিস্টেম (ওপিটিএমএস)’ চালু করেছে সরকার।
নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অবসরপ্রাপ্ত কর্মচারীরা অনলাইনে তাদের পেনশন আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন এবং বারবার সরকারি দপ্তরে যাওয়ার প্রয়োজন হবে না।
গত মঙ্গলবার (২৩ জুন) বাংলাদেশ সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। অর্থ বিভাগের ‘স্ট্রেনদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম (এসপিএফএমএস)’ কর্মসূচির আওতায় কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পেনশন সংক্রান্ত কাজে নানা ধরনের প্রশাসনিক জটিলতা ও হয়রানির শিকার হয়ে আসছেন। নতুন অনলাইন ব্যবস্থা চালুর ফলে আবেদনকারীরা ঘরে বসেই তাদের পেনশন ফাইলের সর্বশেষ অবস্থা জানতে পারবেন, যা সময় ও খরচ-দুইই কমাবে।
তিনি বলেন, সেবাগ্রহীতারা যদি সরকারি অফিসে না গিয়ে অনলাইনে সেবা গ্রহণ করতে পারেন, তাহলে তা দুর্নীতি কমানোর একটি কার্যকর মাধ্যম হিসেবে কাজ করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দৃশ্যমান হচ্ছে সারিয়াকান্দি নদীবন্দর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কলকাতায় হোটেলে আগুনে ৮ বাংলাদেশির মৃত্যু
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদ্রাসার পাশে উচ্চশব্দে গান-বাজনা, প্রতিবাদ করতে গিয়ে আহত ২০
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বাস্থ্যকেন্দ্র চালাচ্ছেন আয়া-পাহারাদার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভূমি অফিসে অনিয়ম-হয়রানি ঠেকাতে ডিসিদের ১৪ নির্দেশনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
স্বার্থ থাকলে ভারতের সঙ্গে এগোবে না বাংলাদেশ -রিজভী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে প্রথমবারের মতো ‘নৌযান শুমারি’ শুরু হচ্ছে আজ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ন্যূনতম কোনো দায় নেই -ডা. জাহেদ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে -তথ্যমন্ত্রী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই -জোনায়েদ সাকি
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ডিবি হারুনকে নিয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চট্টগ্রামে যানজট নিরসনে ৭০০ বাস নামানোর পরিকল্পনা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)