ব্যাংক আমানতকারীর স্বার্থ সুরক্ষা নিয়ে সম্পাদক পরিষদের উদ্বেগ
ব্যাংক খাতে সুশাসন, আমানতকারীর স্বার্থ সুরক্ষা এবং আর্থিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংবাদপত্র সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ। একই সঙ্গে প্রস্তাবিত ব্যাংক রেজুলেশন আইনের ১৮(ক) ধারা নিয়ে সংগঠনের উদ্বেগের বিষয়টিও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে তুলে ধরা হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে সম্পাদক পরিষদের এক প্রতিনিধি দল বৈঠক করে। বৈঠকে চলমান অস্থিরতার বিষয়টি উঠে আসে। ব্যাংকটির পরিস্থিতি, গ্রাহকদের উদ্বেগ এবং সামগ্রিক ব্যাংকিং ব্যবস্থার ওপরে প্রভাব নিয়ে আলোচনা হয়। দেশের সামষ্টিক অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয়গুলো বৈঠকে গুরুত্ব পায়। উচ্চ মূল্যস্ফীতি, বেসরকারি খাতে বিনিয়োগের ধীরগতি, কর্মসংস্থান পরিস্থিতি এবং আসন্ন প্রস্তাবিত বাজেটের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে দেশের ব্যাংক খাত এখন নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে মন্তব্যে করে নিউ এইজের সম্পাদক ও সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর বলেন, বিপুল খেলাপি ঋণ, ব্যাংক সংস্কারের ধীরগতি, আমানতকারীদের অর্থ ফেরতের নিশ্চয়তা এবং বৈদেশিক মুদ্রাবাজারের অস্থিরতা নিয়ে গভর্নরের কাছে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ব্যাংক রেজুলেশন আইনের ১৮(ক) ধারার সম্ভাব্য প্রভাব সম্পর্কে আলোচনা হয়েছে।
ব্যাংক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়েছে জানিয়ে নূরুল কবীর বলেন, বিশেষ করে ব্যাংক সংকটে পড়লে আমানতকারীদের স্বার্থ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।