মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে খোলা চিঠি
, ০৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিটি ‘জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ববিরোধী’ আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে 'গণতান্ত্রিক অধিকার কমিটি'।
একই সঙ্গে ‘দেশের স্বার্থ পানিতে ডুবিয়ে দিয়ে’ এই ‘অসম ও অন্যায্য’ চুক্তি স্বাক্ষরের সঙ্গে জড়িতদের তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করার দাবিও জানানো হয়েছে।
গত রোববার প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার ও সংসদ সদস্যদের উদ্দেশে ‘গণতান্ত্রিক অধিকার কমিটি’র পক্ষে অর্থনীতিবিদ, গবেষক, শিক্ষক, পেশাজীবী, আইনজীবী, রাজনৈতিক কর্মী, অ্যাক্টিভিস্ট ও নাগরিকদের স্বাক্ষরিত এ খোলা চিঠিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে নাগরিকরা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র তিন দিন আগে দেশের মানুষকে অন্ধকারে রেখে, জাতীয় সংসদবিহীন অবস্থায় নিজেদের এখতিয়ার বহির্ভূতভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি ভয়াবহ বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার। এই চুক্তির বিভিন্ন ধারা কেবল বাংলাদেশের জাতীয় স্বার্থবিরোধীই নয়, তা দেশের বাণিজ্যিক সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার জন্য প্রবল হুমকি।
চিঠিতে সরকারি ও বিরোধী উভয় দলের সংসদ সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলা হয়, নির্বাচনের আগে ক্ষমতাসীন বিএনপির নির্বাচনী ইশতেহারের পররাষ্ট্রনীতিতে সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার যে অঙ্গীকার করা হয়েছিল, এই চুক্তি বহাল থাকলে তার সরাসরি লঙ্ঘন হবে। অন্যদিকে, বিরোধী দলের ‘জুলাই সনদ’-এ সংসদের অনুমোদন ছাড়া এ ধরনের চুক্তি না করার স্পষ্ট বাধ্যবাধকতা থাকলেও তারা সংসদে এই নিয়ে কোনো প্রশ্ন তোলেননি। সংসদ সদস্যদের এই বিপজ্জনক নীরবতার যথাযথ ব্যাখ্যা দাবি করেছেন নাগরিকেরা।
মার্কিন আদালতের সাম্প্রতিক একটি পর্যবেক্ষণের কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, বিশ^বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নিয়মকে উপেক্ষা করে মার্কিন প্রেসিডেন্টের চাপিয়ে দেওয়া যে ‘রেসিপ্রকাল ট্যারিফ’ এই চুক্তির প্রেক্ষাপট ছিল, খোদ মার্কিন সুপ্রিম কোর্ট তা অবৈধ ঘোষণা করেছে। ফলে এই চুক্তির আইনগত বৈধতা এখন খোদ মার্কিন যুক্তরাষ্ট্রেই নেই। চুক্তিটি বাতিল করলে ড্রাম্প প্রশাসনের পক্ষে বাংলাদেশে বাড়তি উচ্চ শুল্ক বসানোর আর কোনো আইনি ক্ষমতা থাকবে না।
অধ্যাপক আনু মুহাম্মদসহ বিশিষ্ট নাগরিকেরা সতর্ক করে বলেন, এই চুক্তির কারণে বাংলাদেশ বিপুল পরিমাণ রাজস্ব হারানোর পাশাপাশি সামরিক ও অর্থনৈতিকভাবে একক পরাশক্তির শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়ার ঝুঁকিতে পড়বে। এর ফলে দেশের জ্বালানি, তথ্য, কৃষি, ওষুধশিল্প, পোল্ট্রি, ডেইরি ও মৎস্যখাতসহ রাষ্ট্রায়ত্ত খাত এবং ক্ষুদ্র উদ্যোক্তারা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে।
জনপ্রতিনিধিদের উদ্দেশে চিঠিতে দাবি করা হয়, জাতীয় সংসদের চলতি অধিবেশনেই এই চুক্তি নামের মার্কিন ‘আদেশপত্র’ নিয়ে বিস্তারিত আলোচনা করা হোক এবং চুক্তির শর্তানুযায়ী ৬০ দিনের নোটিশ দিয়ে তা বাতিল করার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশকে এই চুক্তির ‘ফাঁস’ থেকে মুক্ত করা হোক।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মুহম্মদিয়া জামিয়া শরীফ গবেষণা কেন্দ্র, রাজারবাগ শরীফ-এর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নিকট আলোচনার জন্য আহ্বানপত্র প্রদান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঈদে বেতন পাননি ৬ লাখ শিক্ষক-কর্মচারী, সংসদে ক্ষোভ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা রাখার দাবি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ২০২টি দেশে পণ্য রপ্তানি করেছে -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যাংক আমানতকারীর স্বার্থ সুরক্ষা নিয়ে সম্পাদক পরিষদের উদ্বেগ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কিস্তির টাকা দিতে না পেরে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নিউমুরিং কনটেইনার টার্মিনাল চায় নতুন জোট, আছে দুই এমপি’র প্রতিষ্ঠান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পুশ-ইন ঠেকাতে ভারতকে দফায় দফায় চিঠি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশ-ইন চেষ্টার পর বাতি নিভিয়ে ২১ জনকে ফিরিয়ে নিয়েছে বিএসএফ
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পলাশবাড়ীর হিন্দু মূর্তি নির্মাণ নিয়ে রাষ্ট্রীয় পর্যালোচনার আহ্বান
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিপদ শুধু বাড়ছেই
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বিশুদ্ধ পানি নেই, জমে থাকা কাদামাখা পানি খেতে হচ্ছে’
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












