ব্যাংকে ১০ লাখ টাকার বেশি থাকলে গুনতে হবে বাড়তি শুল্ক
, ২২ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০১ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ৩১ মে, ২০২৪ খ্রি:, ১৭ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
আর কয়েকদিন পরই ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংদে পেশ করা হবে। এবারের বাজেটে ব্যাংকে গচ্ছিত টাকার ওপর আবগারি শুল্ক বাড়ানোর চিন্তাভাবনা করছে সরকার। যদিও রাজস্ব আহরণের দায়িত্বে থাকা এনবিআরের লক্ষ্য ধনিক শ্রেণি।
ধনীদের কাছ থেকে অধিক রাজস্ব আদায়ের বিবেচনায় আসছে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেটে ১০ লাখ টাকার ওপর থাকা স্থিতিতে আবগারি শুল্ক বৃদ্ধি করার প্রস্তাবনা দেওয়া হচ্ছে। অর্থাৎ ১০ লাখ টাকার কম জমায় আবগারি শুল্ক আগের মতো থাকবে বলে জানা গেছে।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ১ লাখ থেকে পাঁচ লাখ কিংবা পাঁচ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক আগের মতো রাখার প্রস্তাব রয়েছে। তবে আমাদের টার্গেট ধনিক শ্রেণি, যাদের সঞ্চয় ১০ লাখ টাকার ওপরে হবে। সেখানে কয়েকটি স্তর করে আবগারি শুল্ক বৃদ্ধি করা হচ্ছে।
মূল পরিবর্তন হবে ১০ লাখ টাকার পর থেকে। বর্তমানে ১০ লাখ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত স্তরটি ভেঙে দুটি স্তর করা হচ্ছে। যেমন- ১০ লাখ টাকা থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত গচ্ছিত টাকায় আগের মতোই তিন হাজার টাকা আবগারি শুল্ক দিতে হবে। আর ৫০ লাখ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত ৩ হাজার টাকার পরিবর্তে ৫ হাজার টাকা আবগারি শুল্ক আরোপ হতে পারে।
সূত্র আরও জানায়, এক কোটি টাকার পরে আরো দুটি ধাপ করা হচ্ছে। যেমন- ১ কোটি টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত বিদ্যমান স্তরটি ভেঙে ১ কোটি টাকা থেকে ২ কোটি টাকা পর্যন্ত ১০ হাজার টাকা এবং ২ কোটি টাকা থেকে ৫ কোটি পর্যন্ত ২০ হাজার টাকা শুল্ক আরোপ করার প্রস্তাব থাকতে পারে। বর্তমানে ১ কোটি টাকা থেকে ৫ কোটি টাকা পর্যন্ত আমানতে ১৫ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)