ব্যাংকের ঋণের জন্য ঢাকায় গিয়ে তদবির না করলে হয় না -আমীর খসরু
, ২২ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৪ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১২ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৮ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যেহেতু ঢাকা রাজধানী, এ জন্য সবকিছু ধীরে ধীরে ঢাকার দিকে চলে গেছে। আমাদের অজ্ঞাতে চলে গেছে। আমরা বুঝতেই পারি নাই যে কীভাবে চলে গেছে সবকিছু। ক্রমান্বয়ে ঢাকার দিকে যাওয়ার প্রধান কারণ হচ্ছে, পুরো দেশটা ঢাকাকেন্দ্রিক হওয়া।
‘চট্টগ্রাম কবে বাণিজ্যিক রাজধানী হবে’ শীর্ষক গোলটেবিল বৈঠক গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) নগরের র্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর মেঘলা হলে অনুষ্ঠিত হয়।
বৈঠকে ঢাকায় কেন যেতে হচ্ছে তা চিহ্নিত করে তালিকা করার পরামর্শ দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ঢাকায় না যাওয়ার জন্য কী কী করতে হবে, তার একটা তালিকা করি। তাহলে দ্রুত সমাধান আসবে। এটি খুব গুরুত্বপূর্ণ। উন্নত দেশগুলোতে প্রায় সব কাজ অনলাইনে হয়। কিন্তু এখানে অধিকাংশ ক্ষেত্রে সশরীরে যেতে হয়। যেমন ব্যাংকের ঋণের জন্য ঢাকায় গিয়ে তদবির না করলে হয় না।
সব ঢাকাকেন্দ্রিক হওয়ার কারণ হিসেবে সাবেক সংসদ সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সবাইকে ক্ষমতার কাছে থাকতে হবে। সুতরাং যাঁরা চট্টগ্রামেও বড় বড় ব্যবসায়ী, তারা চট্টগ্রামে থেকে তাদের ব্যবসা প্রসার বা সম্প্রসারণ করতে চান, তার জন্য ঢাকায় থাকাটা প্রয়োজন। কারণ, সিদ্ধান্তগুলো সব ঢাকায় হয়। যখন রাজনৈতিক ক্ষমতা খুব বেশি কেন্দ্রীভূত হয়, ইকোনমিক (অর্থনীতি) ক্ষমতা আস্তে আস্তে ওই জায়গায় চলে যায়। এটি ন্যাচারাল বিষয়।
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে কার্যকর করতে হলে আমাদের ক্ষেত্রবিশেষে ডিরেগুলেট (অতিনিয়ন্ত্রণমুক্ত) করতে হবে বলে মন্তব্য করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, এটা করতে হবে সিরিয়াসলি। যখন এটা করা হবে তখন ক্ষমতার কেন্দ্রবিন্দু কমে যাবে। ক্ষমতা ক্রমান্বয়ে বিকেন্দ্রীকরণ করলে স্থানীয় সরকার শক্তিশালী হবে, প্রতিষ্ঠান শক্তিশালী হবে। এতে আমলাতন্ত্রও দুর্বল হবে, দেশের মানুষ বেশি ক্ষমতায় থাকবে। অর্থাৎ সরকারের ক্ষমতা কমিয়ে দেশের মানুষের প্রতিটি ক্ষেত্রে ক্ষমতা বাড়াতে হবে।
চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসেবে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কারণ, চট্টগ্রামের উপকূল আছে। এটি প্রাকৃতিক। বাংলাদেশে দ্বিতীয় কোনো জায়গা নেই। অনেক জায়গায় বন্দর করার চেষ্টা করা হয়েছে। কিন্তু জনগণের সম্পদ ও অর্থ নষ্ট হয়েছে। আর কিছু হয়নি। উপকূলের সঙ্গে যোগাযোগব্যবস্থা উন্নত করার ওপর জোর দেন তিনি।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘শুধু চট্টগ্রাম নয়, যে অঞ্চলের যে সম্ভাবনা রয়েছে, আমরা তা নিয়ে কাজ করছি। স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বসছি। আলাপ-আলোচনা করছি। সব সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনীতি, মানুষের জীবনযাত্রা পরিবর্তন করতে চাই। প্রত্যেক নাগরিকের সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। তাদের সুযোগ করে দিতে চাই। অর্থনীতির সুফল যেন সবাই পান, সেটি নিশ্চিত করার পরিকল্পনা আছে। শুধু পৃষ্ঠপোষক গোষ্ঠী লাভবান হবে, এমনটা না। মেগা প্রকল্প করে অর্থ নষ্ট করতে চাই না। সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যেতে চাই। কেননা কোনো সরকার একা কিছু করতে পারে না। আমরা চাই জাতীয় ঐক্য।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












