ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, ছাত্রসংসদ নেতার পদ স্থগিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া অপুর সদস্যপদ স্থগিত করা হয়েছে।
গত জুমুয়াবার রাতে ছাত্র সংগঠনের সদস্য সচিব জাহিদ আহসানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গোলাম কিবরিয়া অপু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের ছাত্র।
এর আগে জুমুয়াবার (৭ মার্চ) রাতে সর্বপ্রথম গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান একটি স্ট্যাটাসে অপুর বিপক্ষে চাঁদা দাবির এ অভিযোগ তুলে ধরেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।