পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টিতে বিপুল অর্থ বিনিয়োগ করছে -প্রধান উপদেষ্টা
পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে- এমন অভিযোগ করে প্রধান উপদেষ্টা ইউনূস বলেছেন, আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে ছিলাম।
তিনি নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। একে অন্যের পাশে দাঁড়ান। একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।