ব্যক্তিপর্যায়ে সিম নিবন্ধন আরও কমাতে চায় সরকার
, ০৪ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ খমীছ, ১৩৯৩ শামসী সন , ২৭ অক্টোবর, ২০২৫ খ্রি:, ১১ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ব্যক্তিপর্যায়ে মোবাইল সিম নিবন্ধনের সীমা আরও কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার। আইন-শৃঙ্খলাসংক্রান্ত উপদেষ্টা পরিষদের সাম্প্রতিক বৈঠকে জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ ৫টি সিম নিবন্ধনের প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে একজন ব্যক্তি ১৫টি পর্যন্ত সিম নিবন্ধন করতে পারেন।
বৈঠক সূত্র জানায়, এ বিষয়ে ইতোমধ্যে আইন মন্ত্রণালয় ও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মধ্যে প্রাথমিক আলোচনা হয়েছে। বৈঠকে উভয় মন্ত্রণালয়কে যৌথভাবে প্রয়োজনীয় প্রক্রিয়া নির্ধারণের নির্দেশ দেওয়া হয়।
কমিটির সুপারিশ অনুযায়ী, একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে সর্বোচ্চ ৫টি মোবাইল সিম ব্যবহারের সীমা নির্ধারণ করে তা কার্যকর করতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৫তম সভা শেষে সাংবাদিকদের উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, আমরা সিম কার্ডগুলো কমিয়ে আনতে চাইছি। যেহেতু একবারে সব কমানো যাবে না, তো আমরা প্রক্রিয়ার মাধ্যমে আস্তে আস্তে কমিয়ে ফেলবো। সিমের মাধ্যমেই অনেক ধরনের ঘটনা ঘটে। ধরুন এক বোন সিম রেজিস্ট্রেশন করতে গিয়েছেন কিন্তু তার হাতের ছাপ নিয়ে একাধিক সিম রেজিস্ট্রেশন করে নিয়েছে। অবৈধ সব সিম দিয়ে কেউ অপরাধ করলে পরে কিন্তু সিমের মালিককে শনাক্ত করা হয়। সুতরাং এই সিম নিয়ে আমরা কাজ করছি।
উপদেষ্টা আরও বলেন, সিমের ব্যাপার আমরা অনেকভাবে আলোচনা করেছি। আমরা যতটা পারি ব্যক্তিপর্যায়ের সিম নিবন্ধন কমিয়ে আনব। নির্বাচনের আগে সিম নিবন্ধন কমে নিয়ে আসবো। নির্বাচনের পরেও এটা নিয়ে কাজ হবে। এই সমস্যাটা কীভাবে পুরোপুরি সমাধান করা যায় সে বিষয় কাজ চলছে। আমাদের লক্ষ্য ব্যক্তি পর্যায়ে সিম নিবন্ধন কমিয়ে পাঁচটি করা। নির্বাচনের আগে এটা কমিয়ে সাতটিতে নিয়ে আসবো। পরে আরও কমিয়ে পাঁচটি করা হবে। পারলে এটাকে দুটি করবো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পেঁয়াজ আমদানি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে -কৃষিমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডাকাতি দমন ও যানজট নিরসনে সর্বোচ্চ গুরুত্ব হাইওয়ে পুলিশের
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
খেলা নিয়ে ব্যঙ্গ, শিক্ষক পেটালেন ১৭ শিশু শিক্ষার্থীকে
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি -তথ্যমন্ত্রী
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘অপরাধ বৃদ্ধি নিয়ে টিআইবির প্রতিবেদনের সঙ্গে পুলিশের হিসাবের মিল নেই’
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যার পানি নেমে গেলেও উর্বর কৃষিজমিতে রয়ে গেছে বালুর স্তর
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অ্যাকাডেমিক সহায়তা জোরদার করতে চায় বাংলাদেশ-পাকিস্তান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ছাত্রীর সম্ভ্রমহরণ, প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
চাঁদা না দেয়ায় ১২শ’ কমলা গাছ কেটে দিলো বন কর্মকর্তা প্রীতম বড়ূয়া
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জমিতে ‘অধিক কর’ আরোপ, থমকে গেছে জমি বিক্রি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বস্ত্র খাতের উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)