বোরো মৌসুমে বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন কৃষক
কয়েকটি জেলায় কৃষকরা সরকার নির্ধারিত দামের তুলনায় বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন। চলতি বোরো মৌসুমে কৃষকদের জন্য এটি বড় ধাক্কা। এই মৌসুমেই দেশে সবচেয়ে বেশি ধান চাষ হয়।
ইউরিয়া, ট্রিপল সুপার ফসফেট (টিএসপি), ডাইঅ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও মিউরেট অব পটাশসহ প্রতি কেজি রাসায়নিক সার সরকার নির্ধারিত দামের তুলনায় চাষিদের কাছ থেকে তিন থেকে চার টাকা বেশি নেওয়া হচ্ছে।
২০২৩ সালে বিগত আওয়ামী লীগ সরকার ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের দাম কেজিপ্রতি ছয় টাকা বাড়ানোর এক বছরেরও কম সময়ের মধ্যে প্রতি কেজিতে আরও পাঁচ টাকা বেড়েছে।
চলতি অর্থবছরে মোট ৫৯ লাখ টন ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি প্রয়োজন হবে বলে সরকারের পূর্বাভাসে বলা হয়েছে। এক বছর আগের তুলনায় তা তিন শতাংশ বেশি।
কৃষি মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানান, বোরো ধান চাষে যে পরিমাণ সার প্রয়োজন হয় এর প্রায় ৬০ শতাংশ প্রয়োগ করা হয় ডিসেম্বর থেকে মার্চে। কিন্তু অনেককে চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না।
যেমন দিনাজপুরের মিস্ত্রিপাড়া গ্রামের ছয় বিঘায় বোরো চাষ করা কৃষক মজিবর রহমান তার এলাকার এক ডিলারের কাছ থেকে সার কিনতে পারেননি। সেই ডিলারের কাছে যতটুকু সার ছিল তা বিক্রি হয়ে গেছে।
তিনি খুচরা বিক্রেতার কাছ থেকে ৫০ কেজির এক বস্তা টিএসপি এক হাজার ৫৫০ টাকা ও ৫০ কেজির এক বস্তা ডিএপি (প্রতি কেজি ২৪ টাকা) এক হাজার ২০০ টাকায় কিনেছেন।
মজিবর রহমানের অভিযোগ, বিক্রেতারা সার বিক্রির পর রশিদ দিতে অস্বীকার করেছেন। সার, কীটনাশক ও শ্রমিকের বাড়তি খরচের কারণে আমাদের মতো কৃষকরা ধান চাষে হিমশিম খাচ্ছে। অন্যদিকে, আমরা ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছি।
একই অভিজ্ঞতার কথা জানান একই জেলার বিরল উপজেলার গোবিন্দপুর গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম। তার মতে, সাধারণত বেশি চাহিদা ও সীমিত সরবরাহের কারণে সারের দাম বেড়ে যায়।
তিনি বলেন, সম্প্রতি দুই বস্তা টিএসপির জন্য সাড়ে তিন হাজার ৫০০ টাকা দিয়েছি। সরকারি দাম দুই হাজার ৭০০ টাকা।
তিনি জানান, তার এলাকার ডিলাররা সাধারণত অতিরিক্ত দাম নেন না। তবে খুচরা বিক্রেতারা নির্ধারিত দামের তুলনায় বেশি দাম নেন।
আরও পড়ুন
সব ›
‘যুদ্ধের আগের তুলনায় ইরানের অস্ত্র উৎপাদন সক্ষমতা বেড়েছে আড়াই গুণ’
কেউই মুনাফা করতে পারছে না: চীনের শেয়ারবাজারে সংকট
ফাতাহ-৩ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান
যে অভিযোগে আটক মুফতি রুহুল আমিন
জানা গেছে, মাওলানা মুফতি রুহুল আমিনের বিরুদ্ধে ৫ আগস্টের পর গ্রামের বাড়ি গোপালগঞ্জ থেকে ৫ গাড়ি লোক এনে বায়তুল …
৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহর
আগামী ১৯ নভেম্বর থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টানা ৬৫ দিন সূর্যোদয় ছাড়াই কাটাবে যুক্তরাষ্ট্রের সর্ব-উত্তরের শহর …
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ, বিমানবন্দরে ধোঁয়ার কুণ্ডলী
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাদের ভাষ্য, বিস্ফোরণের আ…
শিগগিরই সংসদ ভবনকে সৌরবিদ্যুৎ ব্যবস্থার আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা ব…
সব এমপিকে নিজ নিজ নির্বাচনি এলাকায় অবস্থানের নির্দেশ প্রধানমন্ত্রীর
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শু…
পাকিস্তানে চার প্রদেশ ভেঙে তৈরি হচ্ছে ১৪টি প্রদেশ, নতুন পরিকল্পনায় যা আছে
সংসদে আজানকে ‘শিল্প’ করার প্রস্তাব
শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেয়ার চেষ্টা হচ্ছে -পুলিশ
-মিরপুরে বিক্ষোভ, গাজীপুরে ৭০ কারখানায় ছুটি
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।