সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে অনন্তকালব্যাপী আয়োজিত বিশেষ মাহফিলে আজিমুশান নসীহত মুবারক:
আকীদা হুসনে বিশুদ্ধ করার জন্যই ইখলাস অর্জন করা ফরজে আইন
, ২৯ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ তাসি’, ১৩৯২ শামসী সন , ৩০ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৬ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
প্রতি দিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কূল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নছীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, রুহ না থাকলে সে তো কেউ জিন্দা থাকেনা। যিকির আযকার মানুষকে জিন্দা করে। যে যিকির করে সে হলো জিন্দা আর যে যিকির করে না সে হলো মুর্দা। যাদের যিকির জারী নাই তারা নেক কাজ করতে পারবে না। কারণ যারা যিকির ফিকির করে না তাদের বন্ধু হয়ে যায় শয়তান। ওই শয়তান তাদেরকে গুমরাহ করতে থাকে আর গুমরাহ ব্যাক্তি মনে করে সে হেদায়েতপ্রাপ্ত। কারণ সে মনে করে সেতো নামাজ কালাম পড়ে, হজ, যাকাত, দান সদকা এমনকি মসজিদ মাদরাসার খেদমতে থাকে। যারা নামাজ পড়বে ঠিকমত সেই নামাজটাই হারাম নাজায়েজ কাজ হতে তাকে ফিরিয়ে রাখার কথা। অথচ মসজিদ থেকে নামাজ পড়ে বাহির হয়েই নানাপ্রকার হারাম নাজায়েজ কাজে জড়িত হয়ে যায়। তাহলে তার নামাজ তাকে হারাম থেকে বিরত রাখতে পারলোনা কেনো? কারণ তার নামাজ ইখলাসের সাথে আদায় করা হয়নি। প্রকৃতপক্ষে ইখলাস অর্জন ছাড়া নামাজ কালাম ইবাদত বন্দেগী কোনটাই কবুল হবে না। ছুরতান যতই আমল করুক আমলের মধ্যে যদি ইখলাস না থাকে কোনটাই কবূল করা হবে না।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, প্রত্যেক মুসলমান নর নারী সকলের জন্য ইলমে তাসাউফ হাসিল করা ফরজ। মাথার তালু থেকে পায়ের তলা পুরো শরীরে যিকির জারী করা হলো ফরজ। নেককার পরহেজগার হওয়ার জন্য ইখলাস অর্জন করা ফরজ। ছলাতকে মুমিনদের মিরাজ শরীফ হিসেবে পবিত্র হাদীস শরীফ উনার মধ্যে ঘোষণা করা হয়েছে। আর এটা তখনি হাসিল হবে যখন ইখলাসের সাথে ছলাত বা নামাজ আদায় করা হবে। কারণ ইখলাসের সাথে করলে অল্প আমল করলেই যথেষ্ট। এজন্য সবাইকে বায়াত মুবারক গ্রহণ করে যিকির ফিকির সোহবত মুবারক হাসিল করে ফয়েজ তাওয়াজ্জুর মাধ্যমে ইখলাস অর্জন করতে হবে। জাহেরী সুস্থতার জন্য যদি সারাদিন কমপক্ষে একঘন্টা মানুষ খাবার খায় তাহলে বাতেনী সুস্থতা তথা ইসলাহ হাসিল করার জন্য কতবেশী যিকির আযকার করতে হবে তা ফিকির করা উচিত। রেজামন্দি সন্তুষ্টি মুবারক হাসিল করার জন্য অবশ্যই ইখলাস অর্জন করতে হবে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্পর্কে মানুষকে বিশুদ্ধ আকিদা দেয়া এবং প্রচার করা ফরজ দায়িত্ব কর্তব্য। অনেক যিকির আযকারের সাথে সাথে আমলগুলো সুন্নত মুবারক অনুযায়ী করা উচিত। কারণ সুন্নত মুবারক ছাড়া অন্য কোনভাবে মুহব্বত মারিফাত হাসিল করা যাবেনা। সমস্ত ক্ষেত্রেই সেটা ব্যাক্তিগত হোক আর পারিবারিক সামাজিক যেটাই হোকনা কেনো প্রতিটি ক্ষেত্রে সুন্নত মুবারক অনুসরণ অনুকরণ করতে হবে। হযরত ছাহাবায়ে কিরাম রদিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা সুন্নত মুবারক অনুসরণ অনুকরণ করেই কামিয়াবী হাসিল করেছেন। আখেরী জামানার উম্মাত আমাদেরকেও সুন্নত মুবারক অনুযায়ী আমল করে কামিয়াবী হাসিল করতে হবে। আর এসব বিষয়গুলো আক্বীদা বিশুদ্ধ রেখে হুসনে যন পোষণ করার মাধ্যমে করলে তখন হাকিকী কামিয়াবী হাসিল হবে। আকীদা হুসনে যন বিশুদ্ধ করার জন্যই ইখলাস অর্জন করা ফরজে আইন। যিকির করলে ফিকিরটা আসে। মানুষ দুনিয়ার মোহে মোহগ্রস্থ থাকার কারণে দ্বীনি কাজগুলো আনজাম দিতে পারে না। দুনিয়ার মোহে মোহগ্রস্থ হওয়া কারো জন্যই জায়েজ নেই। বরং দুনিয়ার মোহ থেকে বেচেঁ থাকার জন্য সবাইকে কোশেশ করতে হবে। জাহেরী ইলম শিখার জন্য যদি বিশ বছর সময় দিতে হয় তাহলে বাতেনী ইলম শিখার জন্য কতটুকু সময় দিতে হবে তা সবাইকে ফিকির করতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ বছরের তুলনায় পদ্মায় ইলিশ আহরণ ৮২৩ মেট্রিক টন কমেছে
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিমানবন্দরে ৩য় টার্মিনাল ঘিরে লুটপাটের মহোৎসব
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
২৩ দিনে ছাড়িয়েছে ৬ মাসের ডেঙ্গু রেকর্ড!
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশে খাদ্য নিরাপত্তাহীনতায় দেড় কোটি মানুষ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শ’য়ের ঘরে বেশিরভাগ সবজি, কাঁচা মরিচের কেজি ২৮০
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সকল দেশবিরোধী চুক্তি বাতিল, পূজা উদযাপন পরিষদের নেতা জেএল ভৌমিককে বিচারের আওতায় আনার দাবীসহ ১০ দফা দাবীতে প্রতিবাদ সমাবেশ
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বঙ্গোপসাগরে ফের লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় স্পিকারের নির্বাচনি এলাকায় আনন্দ মিছিল
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












