সীমান্তে কাঁটাতারের বেড়া ঘিরে আবারও বিএসএফের অপতৎপরতা
, ৩০ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ তাসি’, ১৩৯২ শামসী সন , ৩১ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৭ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
লালমনিরহাট সংবাদদাতা:
পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় কাঁটাতারের বেড়া স্থাপন নিয়ে আবারও ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফের তৎপরতা দেখা দিয়েছে।
বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী সীমান্তে উভয় দেশ আপাতত সব ধরনের বেড়া নির্মাণকাজ বন্ধ থাকবে- এ সিদ্ধান্তের কথা বিজিবির একজন জওয়ান স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করলেও তা উপেক্ষা করে তর্ক জুড়ে দেয় বিএসএফের সদস্যরা। এসময় একজন বিএসএফ সদস্যকে হিন্দিতে বলতে শোনা যায়, ‘আমরা কাজ করব, তোমার যা করার কর।’
গত ১০ জানুয়ারি দহগ্রাম সীমান্তের শূন্যরেখা বরাবর প্রায় দেড় কিলোমিটার অংশজুড়ে চার ফুট উচ্চতার কাঁটাতারের বেড়া নির্মাণ করে ভারত। এতে বিজিবি বাধা দিলে উভয় বাহিনীর মাঝে উত্তেজনা দেখা দেয়। বিষয়টি নিয়ে উভয় বাহিনীর ডিআইজি পর্যায়ের বৈঠকে আপাতত কাজ না করার সিদ্ধান্তের পর সীমান্তে উভয় বাহিনী উত্তপ্ত পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এ ঘটনার এক সপ্তাহ যেতে না যেতে সেই কাঁটাতারের বেড়ায় অসংখ্য কাঁচের বোতল ঝুলিয়ে দেয় বিএসএফ। সর্বশেষ সেই বেড়া নির্মাণ নিয়ে আবারও তৎপর হতে দেখা গেল ভারতীয় সীমান্তরক্ষীকে।
তবে এ ঘটনা তিন থেকে ৪ দিন আগের জানিয়ে পাটগ্রামের পানবাড়ি বিজিবি ক্যাম্পের সুবেদার জামিল বলেন, বাধা দেওয়ার পর কাজ বন্ধ করেছে বিএসএফ। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি। তারা কড়া প্রতিবাদ জানিয়েছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যাত্রী ও বিমান সংস্থাদের সৌদি বিমানবন্দর ব্যবহার না করতে সতর্কবার্তা জারি হুতিদের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা টিকিটে ট্রেনযাত্রা, পরে চিরকুটসহ ৩০ টাকা ফেরত দিলেন যাত্রী
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
রূপপুরে প্রথমবারের মতো সফল পারমাণবিক বিক্রিয়া
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নারীর স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিচারাধীন থাকলে অর্পিত সম্পত্তি অবমুক্ত নয়: হাইকোর্টের রায়
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদপুরে বিশেষ অভিযান, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাজেক সড়কে অনির্দিষ্টকালের অবরোধ, বিপাকে পর্যটকরা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ পবিত্র জুমাদাল ঊলা শরীফ মাস উনার চাঁদ তালাশ বিষয়ে মাজলিসু রুইয়াতিল হিলাল উনার সভা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শীতের মুখে গাজার ২০ লাখ মানুষ, তীব্র উদ্বেগ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নিত্যপণ্যের আমদানি ও খুচরা দামের ব্যবধান নিয়ে যৌথ প্রতিবেদন
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি ইজারা চুক্তির নিন্দা বন্দর রক্ষা কমিটির -১২ অক্টোবর অনশনের ডাক
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রাথমিক শিক্ষকদের পদায়ন ফের পেছাল, বাড়ছে ভোগান্তি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)