বোরকা পরে পার্লামেন্টে আসা সেই সিনেটরের পদ স্থগিত
, ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৬ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১১ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
বোরকা পরে পার্লামেন্টে আসা অস্ট্রেলিয়ার সিনেটর হ্যানসনের পদ স্থগিত করা হয়েছে। গত সোমবার (২৪ নভেম্বর) পার্লামেন্টে বোরকা পরে প্রবেশ করে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে প্রতিবাদ জানায় সে। এ জন্য তার পদ এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, তার এই কাজের জন্য অন্যান্য সিনেটররা তাকে নিন্দা জানিয়েছে এবং পরে তাকে আনুষ্ঠানিকভাবে নিন্দা করা হয়েছে। একজন সহকর্মী তাকে ‘স্পষ্টভাবে বর্ণবিদ্বেষী’ আখ্যা দিয়েছে। কুইন্সল্যান্ডের এই সিনেটর একটি বিল প্রবর্তন করতে চাইছিলো যা জনসম্মুখে পূর্ণ বোরকা পরিধান নিষিদ্ধ করবে। এজন্য সে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে।
হ্যানসন দ্বিতীয়বারের মতো বোরকা পরে পার্লামেন্টে উপস্থিত হয়। সে বলে, তার এই পদক্ষেপটি ছিলো সিনেট তার বিলটি প্রত্যাখ্যান করায় প্রতিবাদের অংশ হিসেবে। গত সোমবার অন্যান্য আইনপ্রণেতারা তার বিলটি আনার বিরোধিতা করলে সে আবার কালো বোরকা পরে ফিরে আসে।
গ্রিনস দলের সিনেটর মেহরিন ফারুকি বলেন, সে বর্ণবাদী সিনেটর, স্পষ্টভাবে বর্ণবাদ প্রদর্শন করছে। পশ্চিম অস্ট্রেলিয়া রাজ্যের সিনেটর ফাতিমা এই ঘটনাকে ‘অপমানজনক’ বলে মন্তব্য করেছেন।
বিবিসি জানিয়েছে, প্রস্তাবটি ৫৫ ভোটের বিপরীতে ৫ ভোটে পাস হয়েছে। যেখানে বলা হয়েছে, হ্যানসনের কর্মকা- ‘ধর্মীয় কারণে মানুষকে অপমান এবং হাস্যকর করার উদ্দেশ্যে ছিলো’ এবং এটি ‘মুসলিম অস্ট্রেলিয়ানদের প্রতি অসম্মানজনক’।
এর আগেও হ্যানসন ২০১৭ সালে প্রথমবার পার্লামেন্টে বোরকা পরে প্রবেশ করেছিলো। সেবারও সে জাতীয় নিষেধাজ্ঞা আরোপের পক্ষে দাবি করেছিলো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইরান যুদ্ধ অব্যাহত থাকলে ৬ মাসের মধ্যে ‘সম্পূর্ণ পতন’ ঘটবে যুক্তরাষ্ট্রের -মার্কিন বিশেষজ্ঞ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যেভাবে ইরানি হামলায় ধ্বংস হয় ৫০ কোটি ডলারের মার্কিন নজরদারি বিমান
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান-রেস্তোরাঁর বিল না দিতে ইরানের হামলার জন্য অপেক্ষা করে ইসরায়েলিরা!
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানের জন্য আকাশসীমা বন্ধ করলো স্পেন
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় জ্বলছে ইসরাইলের হাইফা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে ৮০ লাখ মানুষের বিক্ষোভ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের কটাক্ষ!
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সৌদিতে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ধ্বংস করে দিলো ইরান
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘যুক্তরাষ্ট্র স্থল হামলা চালালে আমিরাতকে তছনছ করা হবে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি স্বার্থে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র, সাবেক মার্কিন সেনাদের দাবি -হাসপাতালগুলো যুদ্ধাহত মার্কিন সেনাদের ভিড়ে পূর্ণ
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ওয়েলকাম টু হেল: ইরানে পা রাখা মার্কিন সেনারা ফিরে যাবে ‘কফিনে’
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যোদ্ধাদের হামলার পর পুড়ে অঙার হওয়া দখলদারদের সামরিক যান
৩০ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)