আগ্নেয়গিরির বিস্ফোরণ:
ইথিওপিয়া থেকে ছাই ধেয়ে আসছে ভারতে, বাতিল বহু ফ্লাইট
, ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৬ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১১ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ইথিওপিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে সৃষ্টি হওয়া ঘন ছাইয়ের মেঘ ভারতের দিকে ধেয়ে আসছে। এর ফলে গত সোমবার (২৪ নভেম্বর) থেকে এ পর্যন্ত একাধিক ফ্লাইট বাতিল করেছে ভারতীয় এয়ারলাইন্সগুলো। সম্ভাব্য বিঘœ মোকাবিলায় ভারতীয় বিমানসংস্থা ও বিমানবন্দরগুলোকে বিশেষ পরামর্শও দেওয়া হয়েছে। এরই মধ্যে ছাইয়ের মেঘ উত্তর ভারতের আকাশে প্রবেশ করেছে।
গত রোববার (২৩ নভেম্বর) প্রায় ১০ থেকে ১২ হাজার বছর পর জেগে উঠে ব্যাপক বিস্ফোরণ ঘটিয়েছে ইথিওপিয়ার হাইলি গুবি আগ্নেয়গিরি। এতে বিশাল ছাইয়ের মেঘ লাল সাগর পেরিয়ে ইয়েমেন ও ওমানের দিকে ধাবিত হয়। পরে সেই ছাইয়ের মেঘ উত্তর আরব সাগরের ওপর পর্যন্ত ছড়িয়ে পড়ে।
ঘন ও ব্যাপক ঘন ছাইয়ের মেঘ দিল্লি, হরিয়ানা ও লাগোয়া উত্তর প্রদেশের আকাশসীমা অতিক্রম করছে। এই ছাই থেকে দিল্লি ও আশপাশের এলাকার বায়ুগুণমান মারাত্মকভাবে খারাপ হওয়ার আশঙ্কা থাকলেও সম্ভাবনা খুবই কম বলে জানানো হয়েছে; কারণ ছাইয়ের মেঘ হাজার হাজার ফুট উঁচুতে অবস্থান করছে।
আগ্নেয়গিরির ছাইজনিত পরিস্থিতিতে আকাসা এয়ার, ইন্ডিগো ও কেএলএমসহ বেশ কয়েকটি বিমানসংস্থা ফ্লাইট বাতিল করেছে।
এ বিষয়ে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) কর্তৃক অপারেটরদের স্যাটেলাইট ইমেজারি ও আবহাওয়াজনিত তথ্য ব্যবহার করে ছাইয়ের মেঘের পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণের তাগিদ দেওয়া হয়েছে।
আকাসা এয়ার জানিয়েছে, ২৪ ও ২৫ নভেম্বর জেদ্দা, কুয়েত ও আবুধাবিগামী ও এসব স্থান থেকে ফেরার সব ফ্লাইট বাতিল করা হয়েছে আগ্নেয়গিরির ছাইয়ের কারণে।
এমন পরিস্থিতিতে কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্স তাদের আমস্টারডাম-দিল্লি (কেএল ৮৭১) ও দিল্লি-আমস্টারডাম (কেএল ৮৭২) রুটের ফ্লাইট বাতিল করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মালদ্বীপে অগ্নিকান্ডে ৫ বাংলাদেশি নিহত
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ইরান যুদ্ধ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন এরদোগান
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কোন প্রযুক্তিতে ভর করে এমন নিখুঁত হামলা করছে ইরান, চিন্তায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মার্কিন ২ রিফুয়েলিং বিমানে হামলা, একটি ভূপাতিত, আরেকটি ক্ষতিগ্রস্ত -নিহত ৪ মার্কিন সেনা, আহত ২
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সপ্তাহে ৫ হাজার কোটি ডলার করে ঋণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালদ্বীপে অগ্নিকারে ৫ বাংলাদেশি নিহত

ইসরায়েলি গোয়েন্দা সদরদপ্তরে হামলার দাবি ইরানের
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
তিন শর্ত মানলেই যুদ্ধ বন্ধ হবে -মাসুদ পেজেশকিয়ান
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)