‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন বৈষম্য সৃষ্টির প্ল্যাটফরম’
নিজস্ব প্রতিবেদক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফরমটা এখন বৈষম্য সৃষ্টির প্ল্যাটফরম বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) নিজের অনলাইন অ্যাকাউন্টে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
পোস্টে রাশেদ খান লিখেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফরমটা এখন বৈষম্য সৃষ্টির প্ল্যাটফরম। এটার পবিত্রতা রক্ষায় প্ল্যাটফরমটির কার্যক্রম স্থায়ীভাবে স্থগিত রাখা দরকার।
এই প্ল্যাটফরমের নেতৃত্বে গণ-অভ্যুত্থান হয়েছে সত্য। কিন্তু ১ বছরে সমন্বয়ক ও ছাত্র প্রতিনিধির পরিচয়ে যেভাবে চাঁদাবাজি, তদবির বাণিজ্য, প্রমোশন ও রদবদল ইত্যাদি হয়েছে, এই প্ল্যাটফরমের বর্তমান সুনাম ‘মুক্তিযোদ্ধা মঞ্চ’-এর মতো। কিন্তু গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী এই প্ল্যাটফরমের এমন অপমৃত্যু কারো প্রত্যাশিত ছিল না।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।