বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ আরও এক কিশোরের মৃত্যু
চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ শিক্ষার্থী সাইফুল ইসলাম ৪৫ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। গত সোমবার সকাল ৭টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিষয়টি নিশ্চিত করেছেন কিশোর সাইফুলের বাবা আলতাফ হোসেন।
নিহত সাইফুল ফেনীর দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের কৌশল্যা এলাকার আলতাফ হোসেনের একমাত্র ছেলে। সে দশম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
এর আগে, গত ৪ আগস্ট চট্টগ্রামে আন্দোলনে গিয়ে সে মাথায় গুরুতর আঘাত পেলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় সিএমএইচে স্থানান্তর করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, সাইফুল চট্টগ্রামে চাচার বাসায় বেড়াতে গিয়েছিল। ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ার পর সে নিয়মিত রাজপথে মিছিল-মিটিংয়ে অংশ নিত। গত ৪ আগস্ট চট্টগ্রামের সিআরবি এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে অংশ নিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে গুরুতর আহত হয় সাইফুল। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১ মাস ১৫ দিন চিকিৎসার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়। সোমবার সকালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সাইফুল মারা যায়।
কিশোর সাইফুলের বাবা আলতাফ হোসেন বলেন, সাইফুলের অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।