বৈশ্বিক মঞ্চে ভারতের গর্ব ‘তেজস’ বিধ্বস্ত, দিল্লির যুদ্ধবিমান রপ্তানির স্বপ্নে বড় ধাক্কা
, ০২ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৬ সাদিস, ১৩৯৩ শামসী সন , ২৪ নভেম্বর, ২০২৫ খ্রি:, ০৯ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
দুবাই এয়ারশোতে ভারতের নিজস্ব যুদ্ধবিমান তেজসের বিধ্বস্ত হওয়া দেশটির প্রতিরক্ষা প্রযুক্তিকে ধাক্কা দিয়েছে। চার দশকের দীর্ঘ যাত্রার পর আন্তর্জাতিক বাজারে যুদ্ধবিমানটির জায়গা করে নিতে ভারতের প্রচেষ্টা এই দুর্ঘটনার কারণে আরও কঠিন হয়ে গেল বলে মনে করছে বিশেষজ্ঞরা।
এ ঘটনাটি এমন সময় ঘটল, যখন দুবাই এয়ারশোতে উপস্থিত ছিল ভারতের প্রতিদ্বন্দ্বী পাকিস্তানও। মাত্র ছয় মাস আগেই দুই দেশের মধ্যে গত কয়েক দশকের সবচেয়ে বড় আকাশযুদ্ধ সংঘটিত হয়। এমন প্রেক্ষাপটে বৈশ্বিক ক্রেতাদের সামনে একটি যুদ্ধবিমানের বিধ্বস্ত হওয়া ভারতীয় রপ্তানি সম্ভাবনার ওপর নিঃসন্দেহে নেতিবাচক প্রভাব ফেলবে।
দুবাই এয়ারশোতে ভারতের পাশাপাশি পাকিস্তানও তাদের যুদ্ধবিমান সামনে আনে। পাক বিমান বাহিনী একাধিকবার তাদের যুদ্ধবিমান নিয়ে প্রদর্শনীতে অংশও নেয়। পাকিস্তান তাদের চীনের সঙ্গে নির্মিত জেএফ-১৭ ব্লক-৩ যুদ্ধবিমানের সম্ভাব্য রপ্তানি চুক্তির ঘোষণা করেছে। এই মডেলকে “ব্যাটল-টেস্টেড” বলেও প্রচার করা হয়েছে।
তবে ভারতের তেজসকে এবারও কোনো ঝুঁকি নেয়া ছাড়াই সীমিত প্রদর্শনেই রাখা হয়। জানুয়ারির প্রজাতন্ত্র দিবসের ফ্লাইপাস্টেও নিরাপত্তাজনিত কারণে তেজস অংশ নেয়নি বলে কর্মকর্তারা জানায়।
ফলে আঞ্চলিক যুদ্ধবিমান রপ্তানির প্রতিযোগিতায় ইতিবাচক অগ্রগতি হয়েছে পাকিস্তানের। শুধু যুদ্ধবিমানই নয়, পাকিস্তানের জেএফ-১৭ এর পাশে চীনা নির্মিত অত্যাধুনিক পিএল-১৫ই মিসাইলও প্রদর্শিত হয়। এই মিসাইল যুদ্ধবিমানে ব্যবহার করেই গত মে মাসে ভারতের অন্তত একটি রাফায়েল যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাছান মাহমুদ–নওফেলসহ ২২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ কাল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা চাননি, সময় আছে ভেবে দেখুন
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের গলিত লাশ উদ্ধার, পাঁচজনকে গণপিটুনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬৪ সংশোধনী নিয়ে অর্থ বিল পাস
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেহেরপুরে সীমান্তে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যেসব কারণে নীরবে ক্ষতিগ্রস্ত হয় লিভার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে ব্যবস্থার নির্দেশ, অভিযোগ জানাবেন যেভাবে
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা: দুটি মিগ-২৯ যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৩ হাসপাতালে র্যাবের অভিযান, ৮ দালালের কারাদণ্ড
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)