ফরিদপুরে মাদ্রাসা ছাত্রের গলিত লাশ উদ্ধার, পাঁচজনকে গণপিটুনি
ইয়াসিন নিহত শিশুর বোনকে ফোন করে মরদেহের অবস্থান সম্পর্কে জানায়।
, ২৯ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
ফরিদপুরের সদরপুর উপজেলায় নিখোঁজের তিন দিন পর কাশবন থেকে মাদ্রাসা ছাত্রের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পাঁচজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা।
নিহত শাহাদাত হোসেন (৮) উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের চন্দ্রপাড়া পুরাতন ঘাট এলাকার আব্দুর রশিদের ছেলে। সে হানিফ হাজীর ডাঙ্গী কওমি মাদ্রাসার ছাত্র ছিল।
সোমবার বিকালে উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের তীরবর্তী একটি কাশবন থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে সদরপুর থানার ওসি মো. আব্দুল আল মামুন শাহ জানান।
এ ঘটনায় আটকরা হলেন- শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মদন তালুকদার কান্দি গ্রামের মৃত আয়েত আলী বেপারীর ছেলে দেলোয়ার বেপারী, মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার রাজাপুর গ্রামের সাহেব মোল্যার ছেলে তামিম মোল্যা, ঝিনাইদহ সদর উপজেলার নারায়নপুর গ্রামের মো. আশরাফুলের ছেলে রিয়াজ ও হাটগোপালপুর এলাকার লিটন মিয়ার ছেলে জিহাদ মাহমুদ এবং খোদাবাকরি গ্রামের মনিরুল ইসলামের ছেলে শাকিল ইসলাম।
পরিবার জানায়, শুক্রবার চন্দ্রপাড়া দরবারসংলগ্ন ট্রলার ঘাটে মহররম উপলক্ষে আয়োজিত মেলায় ঘুরতে গিয়ে শাহাদাত নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে মাইকিংসহ ব্যাপক খোঁজাখুঁজি চালালেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।
সোমবার দুপুরে মেলায় থাকা একটি দোলনার কর্মচারী ইয়াসিন (১৮) নিহত শিশুর বোন রওশন আরাকে ফোন করে মরদেহের অবস্থান সম্পর্কে জানায়। তার দেওয়া তথ্য অনুযায়ী, পরিবারের সদস্যরা কাশবনে গিয়ে শিশুর মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। ঘটনার পর থেকেই ইয়াছিন পলাতক রয়েছে।
মরদেহ উদ্ধারের পর স্থানীয়রা মেলার ওই দোলনার মালিকসহ কয়েকজন কর্মচারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।
খবর পেয়ে ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজোয়ান দীপু ও সদরপুর থানার ওসি মো. আব্দুল আল মামুন শাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
সদরপুর থানার ওসি আব্দুল আল মামুন শাহ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাঁচজন পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
চালুর ২ দিনের মাথায় যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপরাধ দমনে রোহিঙ্গা ক্যাম্পে দু’টি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বজ্রপাতে স্কুলের পাশের গাছ ফেটে চৌচির, ৭ শিক্ষার্থী আহত
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যৌতুকের জন্য স্ত্রীকে 'গুল' খাইয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিশ্বের সেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ শিক্ষক-গবেষক
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অনুমোদিত বৈদেশিক ঋণের অর্থ রাখতে এফসি হিসাব খোলার সুযোগ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইশরাকের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম, ড্রেন পরিষ্কারে নিজেই মাঠে
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘চাইলেও কম দামে কিছু বিক্রি করতে পারি না’, নিত্যপণ্যের বাজারে অস্বস্তি
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিনামূল্যে খতনার পর অর্ধশত শিশুর রক্তক্ষরণ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জনসংখ্যা নিয়ন্ত্রণের নামে আবারও বিতর্কিত প্রচারণার উদ্যোগ!
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)