বৈদেশিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট ফ্রেমওয়ার্ক চালু, পথ খুলল পেপাল-পেওনিয়ারের
, ১৫ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩১ ছানী, ১৩৯৪ শামসী সন , ৩০ জুলাই, ২০২৬ খ্রি:, ১৫ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
বুধবার (২৯ জুলাই) জারিকৃত এক বিজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে বিদেশি পেমেন্ট প্ল্যাটফর্ম ও সেবা প্রদানকারীদের সঙ্গে সমঝোতার মাধ্যমে বহির্মুখী রেমিট্যান্স প্রেরণের বিষয়ে নির্দেশনা দিয়েছে। এসব সেবা প্রদানকারীদের সম্মিলিতভাবে ক্রস-বর্ডার ডিজিটাল পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (সিডিপিএসপি) নামে অভিহিত করা হয়েছে।
এই ফ্রেমওয়ার্কের আওতায় ডিজিটাল ভ্যালু অ্যাকাউন্ট (ডিভিএ) প্রবর্তন করা হয়েছে, যা ব্যবহারকারী ডিজিটাল ওয়ালেট বা সংরক্ষিত-মূল্যের অ্যাকাউন্ট হিসেবে কাজ করবে। এসব অ্যাকাউন্ট সংশ্লিষ্ট ব্যাংকের অধীনে পরিচালিত একটি মাস্টার ডিভিএ’র আওতায় পরিচালিত হবে।
ডিভিএ’র মাধ্যমে ব্যক্তিগত, চিকিৎসা ও সরকারি ভ্রমণসহ ভ্রমণ-সংক্রান্ত বৈদেশিক মুদ্রা ব্যয় করা যাবে। এছাড়া সদস্যপদ ফি, আইটি সেবা, ভিসা ফি এবং হোটেল বুকিংয়ের মতো খাতে ব্যয় করা যাবে। ডিভিএ-ব্যবহারকারী সীমিত আকারে অনলাইন ব্যবস্থায় ই-কমার্স পদ্ধতিতে পেমেন্ট করতে পারবেন।
এ সুবিধা রিটেনশন কোটা এবং রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট হিসাবের স্থিতির বিপরীতেও প্রযোজ্য হবে। এ ধরনের সেবা চালুর পূর্বে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন গ্রহণ করতে হবে সংশ্লিষ্ট ব্যাংককে।
এই উদ্যোগ ডিজিটাল পেমেন্ট চ্যানেলকে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার আওতায় আনার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। পূর্বে ব্যাংকগুলো মূলত অনলাইন পেমেন্টে গেটওয়ের মাধ্যমে কেবল ইনওয়ার্ড রেমিট্যান্স আনার মধ্যে সীমাবদ্ধ ছিল।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ ফ্রিল্যান্সিং, ই-কমার্স এবং সেবা বাণিজ্যের ক্ষেত্রে পেপাল ও স্ট্রাইপের মতো বৈশ্বিক পেমেন্ট প্ল্যাটফর্মকে বাংলাদেশের বাজারে প্রবেশে উৎসাহিত করতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মেঘনায় গোসলে নেমে নিখোঁজ ৩ স্কুলছাত্রের লাশ উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ন্যাম ভবন থেকে জামাত এমপি গাজী নজরুলের কথিত স্ত্রীর মরদেহ উদ্ধার!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধবা স্ত্রী বা বিপত্নীক স্বামী আবার বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফাতেহা-ই-ইয়াজদহম ছুটির তালিকা সংশোধন
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইলিয়াস মোল্লাসহ ৫০ জনের বিরুদ্ধে মামলা
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পেনশনভোগীদের সার্ভার অদৃশ্য মাফিয়ার নিয়ন্ত্রণে
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদকের টাকার জন্য শিশুকে বিক্রির চেষ্টা -৯৯৯-এ ফোন পেয়ে উদ্ধার
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অপ্রাপ্তবয়স্কদের হ্যান্ডসেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা জরুরি
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনৈতিক প্রশাসনে বহাল পুরনো বলয়
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের, বেসরকারি খাতে চ্যালেঞ্জ!
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র যাচ্ছেন আজ -জাতিসংঘে ভাষণ ২৪ সেপ্টেম্বর
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
যুক্তরাষ্ট্র ও মিত্রদের বড় ধরনের নতুন হামলার প্রস্তুতি, কঠোর হুঁশিয়ারি ইরানের
২১ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)