বেসরকারি মাদরাসা শিক্ষকদেরও বদলির পথ খুলছে, নীতিমালা শিগগির
এমপিওভুক্ত বেসরকারি মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে ৭ সদস্যের কমিটি করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। আগামী ১০ কার্যদিবসের মধ্যে এ কমিটিকে বদলি নীতিমালা খসড়া তৈরি করে তা জমা দিতে বলা হয়েছে।
কমিটিতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) জাকির হোসাইন। তিনি বলেন, শিক্ষকদের বদলি নিয়ে খুব দ্রুত খসড়া তৈরি হবে। এরপর তা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে।
জানা গেছে, মাউশি অধিদপ্তরের অধীনে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষকদের বদলি নীতিমালার খসড়া প্রায় চূড়ান্ত। মাদরাসা শিক্ষকদের বদলি নিয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ ছিল না। এ ক্ষোভ জানিয়ে আসছিলেন মাদরাসা শিক্ষকরা। অবশেষে তাদের বদলির কার্যক্রম শুরু করলো মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
অধিদপ্তর সূত্র জানিয়েছে, মাউশি অধিদপ্তরের আদলেই মাদরাসা শিক্ষকদের বদলির খসড়া তৈরি করা হবে। কিছুটা পরিবর্তন করা হলেও মৌলিক বিষয়গুলো একই থাকবে। খসড়া তৈরি করতে এক থেকে দেড় মাসের মতো সময় লাগতে পারে। তবে দ্রুত খসড়া তৈরির চেষ্টা করা হবে।
২০১৫ সাল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির অধীনে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হয়ে নিয়োগ পে তেন শিক্ষকরা। এতে নিজ এলাকায় চাকরির সুযোগ করে নিতেন তারা।
২০১৫ সালের পর নিয়োগ সুপারিশের ক্ষমতা এনটিআরসিএর হাতে চলে যায়। এতে নিজ এলাকার বাইরের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ পেয়ে যোগদান করেন শিক্ষকরা। স্বল্প বেতনে দূর-দূরান্তে থেকে শিক্ষকতা করতে গিয়ে অনেকে দুর্বিষহ জীবনযাপন করছেন।
শিক্ষকদের নানান সমস্যার কথা বিবেচনা করে গত বছর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ নিয়ে একটা খসড়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে মাউশি।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।