বেসরকারি খাতের ঋণপ্রবাহ তলানিতে
, ২৩ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১১ রবি’ ১৩৯১ শামসী সন , ০৯ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২৬ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশে কর্মসংস্থান সৃষ্টির অন্যতম প্রধান মাধ্যম বেসরকারি খাতের ঋণপ্রবাহ তলানিতে নেমে গেছে। নতুন ঋণ বাড়ছে না বললেই চলে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান মতে, অর্থবছরের প্রথম মাসেই অর্থাৎ জুলাইতে তা এক অঙ্কের ঘরে নেমে এসেছে। জুলাইতে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি হয়েছে ৯.৮২ শতাংশ, যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১০.৯ শতাংশ। অথচ গত জুনেও এ প্রবৃদ্ধি ছিল ১০.৫৭ শতাংশ।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বৈশ্বিক পরিস্থিতিতে ঋণ চাহিদা কমে যাওয়া, ডলার সঙ্কট খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ দেয়ার সক্ষমতা কমে যাওয়াই এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তারা আশঙ্কা করছেন, বেসরকারি খাতের ঋণপ্রবাহ বাড়াতে না পারলে বর্ধিত হারে কর্মসংস্থান সৃষ্টিতে হবে না। এতে মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়াসহ অর্থনীতি নানামুখী সঙ্কটের মুখে পড়তে পারে।
ব্যাংকাররা জানিয়েছেন, ডলার সঙ্কট দীর্ঘ দিন ধরে চলে আসছে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী এলসি খোলা যাচ্ছে না। এতে কমে গেছে পণ্য আমদানি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান মতে, গত জুন শেষে পণ্য আমদানির জন্য এলসি খোলার হার কমেছে প্রায় সাড়ে ৩৩ শতাংশ। জুলাইতেও কমে যাওয়ার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। শিল্পের মূলধনী যন্ত্রপাতি ও এর কাঁচামাল আমদানি কমে যাওয়ায় অনেক প্রতিষ্ঠানের উৎপাদন অর্ধেকে নেমে এসেছে। এর সামগ্রিক প্রভাব পড়েছে বেসরকারি খাতের বিনিয়োগে।
অপর দিকে ডলার সঙ্কটের কারণে এলসি খুলতে না পারলেও বকেয়া এলসির দায় পরিশোধ করতে অনেক ব্যাংকই কেন্দ্রীয় ব্যাংকের দ্বারস্থ হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক তার রিজার্ভ থেকে নগদ টাকায় ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করেছে। বিদায়ী অর্থবছরে এমন প্রায় সাড়ে ১৪ বিলিয়ন ডলার বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর বিপরীতে বাজার থেকে নগদ দেড় লাখ কোটি টাকার ওপরে তুলে নিয়েছে। পাশাপাশি ব্যাংক থেকে ঋণ নিয়ে অনেকেই তা পরিশোধ করছেন না। এতে বেড়ে গেছে খেলাপি ঋণ। ব্যাংকগুলো যে পরিমাণ খেলাপি ঋণ দেখাচ্ছে প্রকৃত হিসেবে তার চেয়েও অনেক বেশি বলে জানিয়েছেন কয়েকজন ব্যাংকার। আবার ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর বেশির ভাগেরই মূলত ঋণকার্যক্রম বন্ধ হয়ে গেছে। এক দিকে ঋণের অর্থ ফেরত পাচ্ছেন না, অপর দিকে যারা এসব প্রতিষ্ঠানে আমানত রেখেছেন তাদের টাকা উত্তোলনের চাপ। সবমিলেই ব্যাংকগুলোর ঋণ দেয়ার সক্ষমতা কমে গেছে। আর এ কারণেই বেসরকারি খাতের ঋণপ্রবাহে ভাটা পড়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমানে যে পরিমাণ প্রবৃদ্ধি দেখানো হচ্ছে, প্রকৃতপক্ষে নতুন ঋণ বিতরণের চিত্র আরো করুন। কারণ ব্যাংকগুলোর ঋণের অর্থ ফেরত না এলেও সুদে আসলে ওই ঋণ পরের বছরে প্রদর্শন হয়। এভাবেই নতুন ঋণের পরিমাণ হিসাব করলে তার হার অনেক কমে যায়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুলাই শেষে বেসরকারি খাতে ব্যাংকগুলোর ঋণস্থিতি দাঁড়িয়েছে ১৪ লাখ ৮৫ হাজার ৪৪৫ কোটি টাকা। কিন্তু এর আগের মাসেও ১৪ লাখ ৯৪ হাজার ৯৯ কোটি টাকা ঋণ পেয়েছিল বেসরকারি খাত। অর্থাৎ এক মাসের ব্যবধানেই ঋণ বিতরণ ৮ হাজার ৬৫৪ কোটি টাকা কমেছে। তবে আগের বছরের জুলাই মাসে যে ঋণ বিতরণ হয় তার চেয়ে ৯.৮২ শতাংশ বেশি ঋণ পেয়েছে বেসরকারি খাত। কারণ ২০২২ সালের জুলাইয়ে ১৩ লাখ ৫২ হাজার ৫৬৬ কোটি টাকার ঋণ নিয়েছিলেন বেসরকারি খাতের উদ্যোক্তারা।
ব্যাংকাররা জানান, যেকোনো ঋণের মোট অঙ্ক বা স্থিতি আগের বছরের সুদসহ হিসাব হয়। ফলে আগের বছরের তুলনায় প্রকৃত বা নিট ঋণের পরিমাণ কোনো বিতরণ ছাড়াই পরের বছর বৃদ্ধি পায়। সুদ যুক্ত হওয়ার পরেও এবার বেসরকারি ঋণ কমে গেছে। অর্থাৎ বেসরকারি খাতে নতুনভাবে কোনো ঋণই বিতরণ হচ্ছে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












