বেশি বৃষ্টিতে উত্তরাঞ্চলে ফসলের ক্ষতি ৮৩ কোটি টাকা, ডিজেল সাশ্রয় ২ লাখ টন
, ০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
এ বছরের মার্চে স্বাভাবিক গড়ের চেয়ে দেশে ৩১ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। এতে শুধু উত্তরাঞ্চলের ১৬ জেলায় ৮৩ কোটি ৩৯ লাখ টাকার ফসল হানি হয়েছে।
তবে বেশি বৃষ্টির কারণে দেশের বর্তমান জ্বালানি সংকটের মধ্যে সেচকাজে ডিজেল সাশ্রয় হয়েছে প্রায় ২ লাখ টন।
১২ থেকে ১৯ মার্চের মধ্যে ঝড় ও বৃষ্টিতে উত্তরাঞ্চলের রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৯ হাজার ৬১৪ কৃষক।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, ঝড়ে নষ্ট হয়েছে প্রায় ২ হাজার ১৩১ হেক্টর জমির ফসল, যার বর্তমান বাজার মূল্য ৮৩ কোটি ৩৯ লাখ টাকা।
এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৬ জেলার আলুচাষিরা।
তবে অতিরিক্ত বৃষ্টি জ্বালানি সংকটের এ মুহূর্তে আশীর্বাদ হয়ে এসেছে চাষিদের জন্য।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, মার্চের অতিরিক্ত বৃষ্টিতে প্রায় ২ লাখ টন ডিজেল সাশ্রয় হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক রওশন আলম বলেন, মার্চ-এপ্রিলে জমিতে সেচ দিতে প্রায় ২০ শতাংশ বা ১২ লাখ মেট্রিক টন ডিজেল লাগে।
বৃষ্টির কারণে কত জ্বালানি তেল সাশ্রয় হয়েছে জানতে চাইলে রওশন আলম বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি বৃষ্টির কারণে এ সময়ে প্রায় ২ লাখ মেট্রিক টন ডিজেল সাশ্রয় হয়েছে।
এছাড়া যেখানে বিদ্যুৎ ব্যবহার করে সেচ দেওয়া হয়, সেখানেও বিদ্যুৎ সাশ্রয় হয়েছে বলে তিনি জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
গ্রিসে তীব্র ঝড়ের আঘাত
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদাবাজিতে অতিষ্ঠ ব্যবসায়ীর আত্মহত্যার চেষ্টা, আসামি গ্রেফতার
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঢাকাসহ দেশের ২৭ জেলায় তাপপ্রবাহ
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবনায় বজ্রপাতে ৩ কৃষকের মতু্যু
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাকা ফেটে ডিভাইডারে ধাক্কা খেল বাস, নিহত ৩
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নীলফামারীতে ৭ দিনে ডায়রিয়ায় আক্রান্ত ২৪৩ জন
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখন থেকে গাড়িতে ৩০% জ্বালানি কম নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
তৃতীয় টার্মিনাল পরিচালনা: জাপানের সাথে বৈঠক হলেও চুক্তি চূড়ান্ত হয়নি
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘তেলের সংকট নেই, কৃষকদের কোনো সমস্যা হবে না’
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জ্বালানির দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেয়া হতে পারে -অর্থমন্ত্রী
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কৃষকদের প্রণোদনা রাজনৈতিক প্রভাবের শিকার হওয়া উচিত নয়
০৪ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)